মির্জাপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ১১ ঘণ্টা

ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মির্জাপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২ কেভি কালিয়াকৈর-মির্জাপুর-টাঙ্গাইল সঞ্চালন লাইনের সার্কিট-২ শাটডাউন রেখে জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অবওয়ের কাজ সম্পন্ন করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে মির্জাপুর জিআইএস গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ ভোল্টেজমুক্ত থাকবে। এ সময় পাওয়ার ট্রান্সফরমারসহ সংশ্লিষ্ট সব ৩৩ কেভি বাস ও ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে মির্জাপুর উপকেন্দ্র-৬ (বাওয়ারকুমারজানী) ও কুর্ণী উপকেন্দ্র-১-এর বার্ষিক রক্ষণাবেক্ষণ এবং রাইট অবওয়ের কাজ সম্পন্ন করা হবে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।



