Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিল জুড়ে পাখির উৎসব, শিকারির ফাঁদে অতিথিরা

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৬:৫৯
শেয়ার করুন:
বিল জুড়ে পাখির উৎসব, শিকারির ফাঁদে অতিথিরা

টাঙ্গাইলে বিলে উড়ছে অতিথি পাখি

শীতের আগমনে টাঙ্গাইলের বিভিন্ন বিল ও জলাশয়ে সরালি হাঁসসহ দেশি-বিদেশি নানা প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে। পাখির কলকাকলি, ঝাঁক বেঁধে উড়ে চলা এবং জলাশয়ে জলকেলির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এসব এলাকায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। তবে পাখির এই বিচরণে মুগ্ধতার পাশাপাশি উদ্বেগও বাড়ছে। একশ্রেণির শিকারি বিষটোপ, ফাঁদ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে পাখি শিকার করছেন বলে অভিযোগ উঠেছে।

জেলার চারান বিল, চাপড়াবিল, মলাদহ, ঝাইতলা, বরকম, পুঁইটা ও নেধারসহ বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে এখন পাখির কলকাকলিতে মুখর গ্রামীণ পরিবেশ। অনেকেই সরালি হাঁসকে বিদেশি অতিথি পাখি মনে করলেও পাতি সরালি মূলত বাংলাদেশের আবাসিক জলচর পাখি। শীতকালে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এরা দল বেঁধে বিভিন্ন জলাশয়ে জড়ো হয়। সাধারণত শান্ত পরিবেশে পানিতে ভেসে বেড়ায়। জলজ উদ্ভিদ, কচি পাতা, শস্যদানা এবং ছোট শামুক-ঝিনুক খেয়ে জীবন ধারণ করে। উড়ার সময় এদের শিসের মতো মিষ্টি ডাক জলাশয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

সরেজমিন দেখা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বন্নাদিঘীতে ঝাঁক বেঁধে উড়ছে সরালি হাঁস। পাখির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সেখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। একই চিত্র দেখা গেছে কালিহাতী উপজেলার রৌহা শুকনি বিলেও। বিলের পাশে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে গড়ে ওঠা ছোট একটি বাগানে শত শত বক পাখির বসবাস। দিনের বেলায় সচরাচর এসব পাখির দেখা মেলে না। সন্ধ্যার আগে দল বেঁধে গাছে ফিরতে শুরু করে। এ সময় তাদের কিচিরমিচির ডাকে মুখর হয়ে ওঠে চারপাশ। সকালে খাবারের সন্ধানে আবার দল বেঁধে বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে চলে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরু থেকেই টাঙ্গাইলের বিভিন্ন বিল ও জলাশয়ে সরালি হাঁসসহ নানা প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাতি সরালি ও বড় সরালি হাঁসের ঝাঁক বেশি দেখা যায়। শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিও এ সময় বাংলাদেশের জলাধারগুলোয় আসে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিলগুলো হয়ে ওঠে এসব পাখির নিরাপদ আশ্রয়স্থল।

প্রতিদিন ভোরে কুয়াশার চাদর ভেদ করে পাখির ঝাঁক উড়ে যায় এক জলাশয় থেকে অন্য জলাশয়ে। ডানার শব্দ ও কলকাকলিতে ঘুম ভাঙে জলাধারের আশপাশের বাসিন্দাদের। বিলের কচুরিপানা ও জলজ উদ্ভিদের ফাঁকে খোলা পানিতে জলকেলিতে মেতে ওঠে পাখিরা। বোরো ধানের মাঠ ও জলাধারের কিনারে অল্প পানিতে খাবারের সন্ধানে দেখা মেলে কানিবক, গো-বক, ছোট সাদা বক, বেগুনি বক, বড় বক, নিশিবক, সরালি হাঁস, বালিহাঁস, পাতিহাঁস, লেজহাঁস, পেরিহাঁস, পানকৌড়ি, শামুকখোল, গাঙ কবুতর ও মানিকজোড়সহ নানা প্রজাতির পাখি। রাতে এসব পাখি সাধারণত আশপাশের গাছে আশ্রয় নেয়।

টাঙ্গাইল জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৪৩ দশমিক ৫০ হেক্টর আয়তনের ১২৮টি খাল, ৬ হাজার ৮০৮ দশমিক ৩৪ হেক্টর আয়তনের ২৭৭টি বিল এবং ১ হাজার ১৫ দশমিক ৭৪০ হেক্টর আয়তনের ৮২টি জলাশয় রয়েছে। এ ছাড়া ৪৮ দশমিক ৩৩ হেক্টর আয়তনের ১৭২টি প্লাবনভূমি রয়েছে। জেলার ১২টি উপজেলার এসব বিল, জলাশয় ও প্লাবনভূমিতে শীত মৌসুমে দেশি পাখির পাশাপাশি সরালি হাঁস ও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ বাড়ে।

তবে পাখির এই অবাধ বিচরণ হুমকির মুখে পড়ছে শিকারিদের কারণে। স্থানীয়দের অভিযোগ, শিকারিরা ছোট মাছের পেটে বাসুডিন, ফুরাডান ও কার্বোটাফের মতো বিষাক্ত রাসায়নিক ঢুকিয়ে খাল-বিল, জলাশয়ের পাশে কিংবা খোলা মাঠে ছড়িয়ে রাখেন। স্থানীয়ভাবে এ পদ্ধতিকে ‘বিষটোপ’ বলা হয়। এসব বিষমিশ্রিত মাছ খেয়ে পাখি অচেতন হয়ে পড়লে শিকারিরা সেগুলো ধরে নিয়ে যান। পরে হাটবাজার ও স্থানীয় মানুষের কাছে বিক্রি করেন। এ ছাড়া পুঁটি মাছের পেটে বিষ প্রয়োগ করেও নির্বিচারে বক শিকার করা হয়। মূলত খাবারের জন্যই এসব বক শিকার করা হয় বলে স্থানীয়দের ভাষ্য।

আরও পড়ুন

বিচারের সময় বাঁধা, তবু কেন মামলার নিষ্পত্তি হয় না

২২ নভেম্বর ২০২৬

বিষটোপ ছাড়াও নাইলনের সুতো দিয়ে তৈরি ফাঁদ ব্যবহার করে সরালি হাঁস শিকার করা হচ্ছে। কেউ কেউ শিকার করা পাখি স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিকারি জানান, প্রতি বছর শীত মৌসুমে শখের বসে তারা খাল-বিল, জলাশয় ও প্লাবনভূমি থেকে বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, বালিহাঁস, পানকৌড়ি ও শামুকখোল শিকার করেন। বিষাক্ত দ্রব্য কিংবা বাটাল ব্যবহার করে এসব পাখি ধরা হয়। শিকার করা বকের আকারভেদে প্রতিটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, পাখি নিধনের অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হতে পারে।

বাংলাদেশ বন ভবনের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) আর এস এম নুরুল ইসলাম জানান, টাঙ্গাইলে এ বিভাগের জন্য সুনির্দিষ্ট কোনো ইউনিট নেই। তবে বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি দেখভাল করেন।

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়দের সমন্বিত উদ্যোগেই অসাধু পাখি শিকারিদের হাত থেকে এসব পাখি রক্ষা করা সম্ভব। এর মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা যাবে।




টাঙ্গাইলশিকারিফাঁদপাখি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র