মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক সাজ্জাদ

সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মির্জাপুর সংবাদদাতা ও মোহনা টেলিভিশনের টাঙ্গাইল দক্ষিণ প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের মির্জাপুর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
গত সোমবার (২৩ নভেম্বর) মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে (২০২৭-২০২৮) দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. খায়রুল করিম পাপন (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ ও দৈনিক অধিকার), কোষাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর), শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. সাদিকুল ইসলাম সজিব (দৈনিক ঢাকা প্রতিদিন ও সম্পাদক মির্জাপুর প্রতিদিন ডটকম), ক্রীড়া সম্পাদক মির্জা নুরুল হুদা আদিপ (দৈনিক বর্তমান বাংলা)।
কার্যানির্বাহী সদস্যরা হলেন মো. নাজমুল ইসলাম (আমার বার্তা), মো. রেজাউল করিম শিপন (স্টাফ রিপোর্টার দি ফিনান্সিয়াল এক্সপ্রেস ), রাহুল রায় (স্টাফ রিপোর্টার চ্যানেল আই), ডি এম শামীম সুমন (পূর্বাকাশ) এবং সাদ্দাম হোসেন (দৈনিক আজকের টেলিগ্রাম)।
এদিকে নবনির্বাচিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা এবং টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক রেজা এবং উপদেষ্টা ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক নেতাসহ সুশীলসমাজের নেতারা।



