রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র, এমন উপলব্ধি থেকে দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টানলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ।রবিবার (১১ অক্টোবর) রাত ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন তিনি।ফেসবুক পোস্টে রাজিব আহমেদ লেখেন, রাজনীতির পথচলায় আজ তিনি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, যেখানে পেছনে তাকালে স্মৃতি, আবেগ, ভালোবাসা, ত্যাগ ও অপ্রাপ্তির গল্প ভেসে ওঠে। রাজনীতি একসময় মানুষে...