Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাড়ছে শীত, ঝিনাইগাতীতে লেপ-তোশক তৈরির ধুম

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:০৬
শেয়ার করুন:
বাড়ছে শীত, ঝিনাইগাতীতে লেপ-তোশক তৈরির ধুম

ছবি: আগামীর সময়

শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ভারত সীমান্তঘেঁষা উপজেলা ঝিনাইগাতী। পাহাড়ি জনপদ হওয়ায় শীত মৌসুমে এ উপজেলায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হয়। এরই মধ্যে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। ভোরে কুয়াশা, সন্ধ্যার পর ঠাণ্ডা বাতাস আর রাতে শীতের অনুভূতি বাড়তে থাকায় আগেভাগেই শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে উপজেলা সদর বাজারের লেপ-তোশকের দোকানগুলোয় বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। শীতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও কারিগররা।

তবে গত বছরের তুলনায় তুলা, লেপের কাপড়, ফোম ও কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় লেপ-তোশক তৈরির খরচও বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে এ ব্যবসাতেও। ফলে প্রয়োজন থাকলেও বাড়তি খরচের কারণে অনেক ক্রেতাকে হিসাব করে লেপ-তোশক তৈরি করতে হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের লেপ-তোশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রায় ১৫-২০ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যবসার আয় দিয়েই পরিবারের ভরণপোষণসহ সংসারের হাল ধরে রেখেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ছয়জন কারিগর কাজ করছেন। প্রতিদিন তৈরি হচ্ছে ৭ থেকে ১০টি লেপ। চার থেকে পাঁচ হাত মাপের প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত কারিগররা জানান, তাদের অনেকেই প্রায় ১০ বছর ধরে লেপ-তোশক তৈরির কাজ করছেন। বাবার হাত ধরে এ পেশায় যুক্ত হয়েছেন অনেকে। অন্য পেশায় যাওয়ার ইচ্ছা নেই, বরং এ পেশার সঙ্গেই থাকতে চান তারা।

আরও পড়ুন

গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, অশান্তি সৃষ্টিকারী মানুষ খুব বেশি নয়

২০ নভেম্বর ২০২৬

ভারত সীমান্তের পাশে অবস্থিত উপজেলার গোমড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আনোয়ার হোসেন জানান, শীতের প্রকোপ বাড়ার আগেই পরিবারের সদস্যদের জন্য নতুন লেপ-তোশক তৈরি করাতে এসেছেন। তবে তুলা, কাপড় ও কারিগরের মজুরি বেড়ে যাওয়ায় আগের তুলনায় খরচ বেশি হচ্ছে। দাম বাড়লেও পরিবারের প্রয়োজনেই লেপ তৈরি করাতে হচ্ছে তাকে।

একইভাবে উপজেলার পাহাড়ি এলাকার গান্ধীগাঁও গ্রামের লুৎফর রহমান লাজু জানান, শীত বাড়ার আগেই পরিবারের সদস্যদের জন্য লেপ-তোশক তৈরির প্রস্তুতি নিচ্ছেন। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার আগের তুলনায় বেশি টাকা গুনতে হচ্ছে।

অন্যদিকে ধলীবিল অঞ্চলের সারিকালীনগর গ্রামের কানু মিয়া জানান, আর্থিক সংকটের কারণে এবার দুটি লেপ তৈরির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একটি তৈরি করছেন। শীতের তীব্রতা বাড়ার আগে পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করতেই বাড়তি খরচের মধ্যে লেপ তৈরি করাচ্ছেন তিনি।

কারিগরদের মতে, শীতের আগাম প্রস্তুতি হিসেবে মানুষ লেপ-তোশক তৈরি করতে শুরু করায় কাজের চাপ বাড়ছে। তবে উপকরণের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা চাহিদা অনুযায়ী লেপ-তোশক তৈরি করতে পারছেন না। পুঁজির স্বল্পতায় ব্যবসায়ীরাও পর্যাপ্ত উপকরণ মজুদ রাখতে পারছেন না। তাদের আশা, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ ও আয় দুটোই বাড়বে।

তারা আরও জানান, একসময় শীত মৌসুমে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত লেপ-তোশক তৈরির কাজ করতে হতো। বর্তমানে সেই ব্যস্ততা কিছুটা কমলেও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ঝিনাইগাতীর লেপ-তোশকের দোকানগুলোয় কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন তারা।

ঝিনাইগাতীশীততোষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক