Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এবার শেরপুরেও জব্দ ঘোড়ার মাংস

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৪:১৫
এবার শেরপুরেও জব্দ ঘোড়ার মাংস

শেরপুরে জব্দ ঘোড়ার মাংস। ছবি: আগামীর সময়

দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক জব্দ হচ্ছে ঘোড়ার মাংস। চলতি মাসেই জামালপুর, গাজীপুর ও ময়মনসিংহে ঘটেছে এমন ঘটনা। সবশেষ গতকাল বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতীতে পাওয়া গেছে ঘোড়ার মাংসের চালান।

ঝিনাইগাতীর ফুলহারি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে এই চালান জব্দ হয়, জানালেন থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের সদস্যরা জীবিত ঘোড়াগুলো নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ঘোড়ার মাংস জব্দ করা হয়।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানিয়েছেন, রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেছেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলবে।

এর আগে গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দি চকবাজার এলাকায় একটি পিকআপ থেকে ৯৫০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তিনজনকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন

জামালপুরে পিকআপভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, নেওয়া হচ্ছিল ঢাকা

২৩ আগস্ট ২০২৬


শুধু মাংস উদ্ধার নয়, দেশের বিভিন্ন এলাকায় ঘোড়া জবাইয়ের পর ফেলে যাওয়া দেহাবশেষও পাওয়া যাচ্ছে। গত ১৭ আগস্ট গাজীপুরের শ্রীপুরে কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের মুদিপাড়া এলাকায় গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়।

এর কয়েক দিন আগে, গত ১৪ আগস্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া ব্রিজের নিচ থেকে তিনটি বস্তায় ঘোড়ার চামড়া ও একাধিক মাথা উদ্ধার করা হয়।

ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে এর আগেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে এমন অভিযোগে মো. ডালিম মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়েছিল।

গত ২৭ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ ছিল, একটি অসাধু চক্র ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করে আসছিল।

এ ছাড়া গত ৩ এপ্রিল দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়ার ৪১০ কেজি মাংস জব্দ করা হয়। উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে মাংসগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহ, রুবেল ও রবিউল নামে তিনজনকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধের দাবি উঠেছে আদালতেও। গত ১১ মে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, একে খান হেলথ কেয়ার ট্রাস্ট ও অভিনেত্রী জয়া আহসান জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটে ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব জানিয়েছেন, ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। তবে সাড়া না পাওয়ায় রিটটি করা হয়।

ঘোড়ার মাংসশেরপুরঘোরার মাংস জব্দ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি