ঘোড়ার মাংস নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা সামনে আসছে। কোথাও জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার হচ্ছে। কোথাও মিলছে মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি। আবার কোথাও ঘোড়ার মাংস গরুর মাংসের নামে বিক্রির অভিযোগ উঠছে।চলতি মাসেই শেরপুর, জামালপুর, গাজীপুর ও ময়মনসিংহে ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর ফুলহারি এলাকায় অভিযান চালিয়ে আস্ত ঘোড়ার মাংস জব্দ করা হয়।পুলিশ ও স্থানীয়রা জ...