Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝিনাইগাতী

আ. লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল শোডাউন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
আ. লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল শোডাউন

ঝিনাইগাতী উপজেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

শেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা যুবদল। এ কর্মসূচিতে ঝিনাইগাতী উপজেলা যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আজ বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া মোড় থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে জেলার শেষ প্রান্ত কর্ণজোড়া বাজারে গিয়ে কর্মসূচি শেষ হয়ে পুনরায় ঝিনাইগাতী হয়েই শোডাউনটি জেলার দিকে চলে যায়।

শোডাউনটি নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, বারোমারি, গজনী, তাওয়াকুচা ও বালিজুরি হয়ে প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের পাশাপাশি ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলা যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এ সময় যুবদলের নেতাকর্মীরা স্থানীয় সীমান্তবাসীদের সঙ্গে কথা বলেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা অনুপ্রবেশের চেষ্টা যেন কেউ করতে না পারে, সে বিষয়ে স্থানীয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও তিন উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঝিনাইগাতীমোটরসাইকেল শোডাউনযুবদলআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের