Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলের জন্মদিন পালন করা হলো না বুলেটের, ডুবল গ্রাম শোকে

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৯
ছেলের জন্মদিন পালন করা হলো না বুলেটের, ডুবল গ্রাম শোকে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া (বাবুপাড়া) গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শান্ত স্বভাবের, পরিশ্রমী ও স্বপ্নবাজ যুবক বুলেট বৈরাগীর (৩৫) মর্মান্তিক মৃত্যু যেন থামিয়ে দিয়েছে একটি সংগ্রামী পরিবারের দীর্ঘ পথচলা। সড়কের পাশে তাঁর রক্তাক্ত নিথর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে শোকের নীরবতা।

গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈরাগী বাড়িতে কান্নার রোল। ছোট টিনের ঘরের সামনে কয়েকটি আমগাছের নিচে বসে আছেন স্বজনরা। কেউ কথা বলতে পারছেন না, কেউবা শূন্য চোখে তাকিয়ে আছেন। বৃদ্ধ দাদি নাতির মৃত্যুতে প্রায় বাকরুদ্ধ। বাড়ির উঠান পরিষ্কার করছিলেন কাকা বিমল বৈরাগী। পাশে আরেক স্বজন অমূল্য বৈরাগী কাঠের বাক্স প্রস্তুত করছিলেন-যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন বুলেট।

কান্নাজড়িত কণ্ঠে বিমল বৈরাগী বললেন, “আমার ভাতিজা জীবনে কাউকে কষ্ট দেয়নি। সেই ছেলেটার লাশ রাস্তায় পড়ে থাকতে হলো! আমরা সব হারিয়ে ফেলেছি।” তিনি জানান, বুলেটের পড়াশোনার জন্য তাঁর বাবা সুশীল বৈরাগী নিজের শেষ সম্বল ২৭ শতক ধানের জমি বিক্রি করেছিলেন। হৃদরোগে আক্রান্ত থাকলেও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালাতেন।
শুধু বাবাই নন, মা লিলিমা বৈরাগীও ছেলের স্বপ্ন পূরণে পিছপা হননি। নিজের কানের স্বর্ণ বিক্রি করে দিয়েছেন ছেলের শিক্ষার জন্য।

পরিবারের সদস্যদের ভাষ্য, মা ছেলেকে বলতেন-“তোর বাবা অন্যের জমিতে কাজ করে, এটা কাউকে বলবি না।” কিন্তু বুলেট গর্ব করেই বলতেন, “আমার বাবা কষ্ট করে আমাকে পড়ান, এটাই আমার গর্ব।”

অভাব-অনটনের মধ্যেও নিজের স্বপ্ন ছাড়েননি বুলেট। ছেঁড়া জামা নিজেই সেলাই করে বিশ্ববিদ্যালয়ে যেতেন। বাড়ি ফিরে কাকাকে বলতেন, “আমি নিজেই জামা ঠিক করে পরে ক্লাস করি।” এই দৃঢ়তা আর আত্মসম্মানবোধই তাকে নিয়ে যায় উচ্চশিক্ষা ও চাকরির পথে।

বুলেট বৈরাগী ডুমুরিয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং গোপালগঞ্জ হাজী লালা মিয়া সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন খাদ্য অধিদপ্তরে। পরবর্তীতে ৪১তম বিসিএস নন-ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

২২ এপ্রিল দেওয়া ওই পোস্টে কয়েকজনের মন্তব্য ও পাল্টা মন্তব্য নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান বুলেট। প্রশিক্ষণ শেষে শনিবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। পথে পরিবারের সঙ্গে কথাও বলেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল আটটার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের কাছে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। তাঁর মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন দেখা গেছে।

নিহতের স্বজনরা জানান, বুলেটের এক বছর বয়সী ছেলে অভয় রয়েছে। সোমবার ছেলের প্রথম জন্মদিন উদযাপনের পরিকল্পনা ছিল তাঁর। সেই আনন্দই পরিণত হলো শোকে।

এদিকে, ঘটনার আগে বুলেটের একটি ফেসবুক পোস্ট ঘিরে রহস্য তৈরি হয়েছে। ২২ এপ্রিল দেওয়া ওই পোস্টে কয়েকজনের মন্তব্য ও পাল্টা মন্তব্য নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

স্থানীয়দের মতে, বুলেট ছিলেন অত্যন্ত বিনয়ী ও সবার প্রিয় মানুষ। তাঁর এমন মৃত্যু মেনে নিতে

পারছেন না কেউই। পাশের চায়ের দোকানে বসে কয়েকজন বলছেন, “এত শান্ত ছেলে, তার শত্রু থাকার কথা না। তাহলে কেন এমন হলো?”

গ্রামের সর্বত্র এখন একটাই প্রশ্ন-একজন নিরীহ, সংগ্রামী মানুষের এমন পরিণতি কেন? তাঁর অপরাধ কী ছিল?

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise