Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনা পৌরসভা

ব্যয় সাশ্রয়ে ৬ নতুন সড়ক, কোষাগারে ফিরল ৫৯ লাখ টাকা

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:০৯
ব্যয় সাশ্রয়ে ৬ নতুন সড়ক, কোষাগারে ফিরল ৫৯ লাখ টাকা

নেত্রকোনা পৌরসভা— সংগৃহীত

নেত্রকোনা পৌরসভার কয়েকটি উন্নয়ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ের মাধ্যমে অতিরিক্ত ছয়টি আরসিসি সড়ক নির্মাণ এবং সরকারি কোষাগারে প্রায় ৫৯ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি করেছে পৌর কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, উন্নয়নকাজের মান ও নির্ধারিত পরিমাপ অক্ষুণ্ন রেখেই এই সাশ্রয় সম্ভব হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ন্যাশনাল আরবান পভার্টি রিডাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প (এনপিআইডিপি)-এর চারটি প্যাকেজ বাস্তবায়নের সময় ব্যয় সাশ্রয় করে মোট ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা দিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে ছয়টি নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ১.২ কিলোমিটার।

এর মধ্যে পৌরসভা থেকে মোক্তারপাড়া ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পে ৩৬ লাখ ৩০ হাজার টাকা সাশ্রয় করে মোক্তারপাড়া এলাকায় প্রায় ৪০০ মিটার দীর্ঘ তিনটি আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। অজহর রোড থেকে ইসলামপুর মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পে ৬৮ লাখ ৫০ হাজার টাকা সাশ্রয় করে চন্দ্রনাথ স্কুল থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। পশ্চিম সাতপাই এলাকার একটি প্রকল্পে ২১ লাখ ৩৬ হাজার টাকা সাশ্রয় করে রেললাইনের পাশ দিয়ে আবুল হোসেন তালুকদারের বাড়ি পর্যন্ত প্রায় ২৪০ মিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া মনিকা রোড প্রকল্পে ৭ লাখ টাকা সাশ্রয় করে জেলা প্রশাসকের বাংলোর পেছনে ৬০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩১ জনের নামে মামলা

২৮ জুলাই ২০২৬

পৌরসভা আরও জানায়, অতিরিক্ত সাশ্রয় হওয়া ৫৯ লাখ ২৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে পৌরসভা থেকে মিফতাহুল উলুম মাদ্রাসা পর্যন্ত সড়ক প্রকল্প থেকে ১৬ লাখ ২৬ হাজার টাকা, হাটখোলা সড়কের ড্রেন নির্মাণ প্রকল্প থেকে ১০ লাখ টাকা, বাহির চাপড়া এলাকার একটি সড়ক প্রকল্প থেকে ৩০ লাখ টাকা এবং উকিলপাড়া ড্রেন প্রকল্প থেকে ৩ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এসব সড়ক নির্মাণের ফলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমেছে। একই বরাদ্দের অর্থ সাশ্রয় করে অতিরিক্ত উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেছেন, ‘সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল। কাজের মানের সঙ্গে কোনো আপস না করেই ব্যয় সাশ্রয় করা হয়েছে। সেই সাশ্রয়ী অর্থ আবার জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

তিনি আরও বললেন, ‘আমার দায়িত্ব পালনকালে পৌরসভায় প্রায় ১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে নতুন করে প্রায় ৪০০টি সড়কবাতি স্থাপন করা সম্ভব হয়েছে।’

নেত্রকোনানেত্রকোনা পৌরসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’