Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বীরগঞ্জ

ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি, দুর্ভোগে শতাধিক মানুষ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৭:৫৯
ভাঙা সেতুতে জীবনের ঝুঁকি, দুর্ভোগে শতাধিক মানুষ

ছবি: আগামীর সময়

২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়া একটি সেতু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জের ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের বলরামপুর এলাকার।

জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ। দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন আতঙ্ক নিয়ে ভাঙা সেতু পার হতে হচ্ছে তাদের। সামনে বর্ষা ও বন্যা মৌসুম ঘনিয়ে আসায় উদ্বেগ বেড়েছে আরও।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন (৭০) জানালেন, ‘এই গ্রামে ৫০-৬০টি পরিবার। সবাই কৃষক। মুই বুড়া গরিব মানুষ বায়, এখন আর আগের মতো ক্ষেতখামারে যাইতে পারি না। মোর বেটাগো চাষাবাদ করতে হয়। তারা বিরক্ত হয়ে গেছে পুলটার জন্য। এই পুলটা হইলে হামার অনেক উপকার হইত।’

বীরগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহিম ইসলাম (২০) জানান, ‘গ্রামের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুল-কলেজে যাতায়াত করে। ভাঙা সেতুর কাছে এলেই ভয় কাজ করে। সামনে বন্যা হলে পুরো সেতু ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা তার।’

এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীরের ভাষ্য, ‘বলরামপুর এলাকার ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করা হয়েছে। নতুন সেতু নির্মাণের পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বরাদ্দ ও প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে’ আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম জানালেন, গ্রামীণ জনপদের মানুষের দুর্ভোগ উপেক্ষা করার সুযোগ নেই। বলরামপুর এলাকার ভাঙা সেতুর কারণে সাধারণ মানুষ, কৃষক ও শিক্ষার্থীরা যে কষ্টে রয়েছেন, তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সেতুটি পুনর্নির্মাণের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বীরগঞ্জভাঙা সেতুবলরামপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ