Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই বছর পর পায়রা বন্দরে চীনা জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৫:৫১
দুই বছর পর পায়রা বন্দরে চীনা জাহাজ

পায়রা বন্দরে চীনা জাহাজ ‘ফান ঝৌ-৬’। ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি নোঙর করেছে চীনের একটি জাহাজ ‘ফান ঝৌ-৬’। ১৬৮ মিটার দীর্ঘ জাহাজটিতে বন্দরের জন্য আনা হয়েছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে যাত্রা শুরু করে ‘ফান ঝৌ-৬’।

বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে আনা ইকুইপমেন্টগুলোর মধ্যে আছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এসব ইকুইপমেন্ট যুক্ত হওয়ায় প্রথম টার্মিনালে পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে সময় কমবে এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম জানিয়েছেন, পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট যুক্ত হওয়ার মধ্য দিয়ে বন্দরটি ধীরে ধীরে পূর্ণ সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে গাড়ি আমদানির জন্য ডেডিকেটেড ইয়ার্ড ও শেডের নির্মাণকাজ শেষ হয়েছে। নতুন ক্রেন যুক্ত হওয়ায় ৬৫০ মিটার মালটিপারপাস বার্থও পূর্ণতা পেয়েছে।


আরও পড়ুন

উত্তাল সাগর, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

০৮ জুন ২০২৬

তিনি আরও জানালেন, নাব্য ধরে রাখতে পারলেই পায়রা বন্দরকে পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার ফলে বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর বিকাশের পথও আরও সুগম হবে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের দুটি মাদার ভ্যাসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করে পণ্য খালাস করেছিল।

তবে রাবনাবাদ চ্যানেলের নাব্য সংকট পায়রা বন্দরের নিয়মিত কার্যক্রমের অন্যতম চ্যালেঞ্জ হয়ে রয়েছে। নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের পাশাপাশি বন্দরকে আধুনিক ও ডিজিটালাইজড করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পায়রা বন্দরচীনা জাহাজকার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক