Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনা-বরিশালের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:৩০
খুলনা-বরিশালের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

বাস স্ট্যান্ড— সংগৃহীত ছবি

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে রবিবার (১৪ জুন) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এ সিদ্ধান্তে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও দাবি পূরণ না হওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেছেন, ‘খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি নীতিমালার বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত বাস চলাচল করছে, জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালুর নীতিমালা মানা হচ্ছে না এবং মহাসড়কে অবৈধ কাউন্টারও অপসারণ করা হয়নি।’ পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ অবৈধ থ্রি-হুইলারের চলাচল বন্ধ এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালা ভেঙে মাঝপথে যাত্রী পরিবহন বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন, ভারসাম্যহীন রোজিনা ঘুরছেন পথে পথে

১২ জুন ২০২৬

শ্রমিক নেতা শহীদুল ইসলাম আরও বললেন, ‘খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও বাস্তবে তার চেয়ে বেশি চলছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারগুলো নিয়মিত চলাচল করছে।’

তিনি জানান, ২০২৪ সাল থেকে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রশাসনের একাধিক বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।

তার ভাষ্য, ‘আমরা আশা করেছিলাম ১১ জুনের আগে প্রশাসন সমস্যার সমাধান করবে। কিন্তু প্রশাসন আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা না করায় আগামী ১৪ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছি।’ পরে চিঠি দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেছেন, ‘বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং এ নিয়ে এরই মধ্যে দুটি বৈঠক হয়েছে। ধর্মঘট যেন না হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, দ্রুতই সমাধান হবে ‘

খুলনাবরিশালপরিবহন ধর্মঘটের ঘোষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

    আকস্মিক বন্যার পূর্বাভাস পেতে তৈরি হচ্ছে থ্রিডি মডেল

    আকস্মিক বন্যার পূর্বাভাস পেতে তৈরি হচ্ছে থ্রিডি মডেল