Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই সপ্তাহ পর নোয়াখালীর আট পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধনসেবা চালু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৪২
দুই সপ্তাহ পর নোয়াখালীর আট পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধনসেবা চালু

আইডি জটিলতা কাটিয়ে হাতিয়াসহ আট পৌরসভায় শুরু নিবন্ধনসেবা। ছবি: আগামীর সময়

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালকের (ডিডিএলজি) জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত আইডি চালু হয়েছে। আর এতে হাতিয়াসহ জেলার আটটি পৌরসভায় কয়েক দিন ধরে বন্ধ থাকা জন্ম ও মৃত্যু নিবন্ধনসেবা আবারও শুরু হয়েছে।

সোমবার সহকারী রেজিস্ট্রার জেনারেল (আইসিটি ও উন্নয়ন, অতিরিক্ত দায়িত্ব) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বললেন, ‘আপনার ইমেইল দেখেছি এবং ডিডিএলজির নিবন্ধন আইডি প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করেছি।’

জানা যায়, ডিডিএলজির নিবন্ধন আইডি না থাকায় নতুন দায়িত্ব পাওয়া হাতিয়া পৌর প্রশাসকের জন্য প্রয়োজনীয় নিবন্ধন আইডিও তৈরি করা সম্ভব হচ্ছিল না। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে হাতিয়াসহ নোয়াখালী জেলার আটটি পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। এতে প্রতিদিন শতাধিক সেবাপ্রত্যাশী সেবা না পেয়ে ফিরে যান।

হাতিয়া পৌরসভার শূন্যেরচর এলাকার বাসিন্দা মহিউদ্দিন বলছিলেন, ‘নাতির জন্মনিবন্ধন করতে এসে কয়েকবার ফিরে যেতে হয়েছে।’

লক্ষ্মীদিয়া এলাকার জাহানারা বেগম জানান, ‘মায়ের মৃত্যু নিবন্ধনের জন্য টানা দুই দিন পৌরসভায় এসেও সেবা পাইনি।’

হাতিয়া পৌরসভার কম্পিউটার অপারেটর মো. নাঈম বললেন, ‘ডিডিএলজির আইডি না থাকায় পৌর প্রশাসকের নিবন্ধন আইডিও তৈরি করা যাচ্ছিল না। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম বন্ধ ছিল।’

স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) ডা. মো. শেখ ছাদেক বলেছেন, ‘নতুন কর্মস্থলে যোগদানের পর নিবন্ধন আইডি না পাওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছিল। সোমবার আইডি চালু হওয়ার পর বিকেল থেকেই হাতিয়াসহ জেলার সব পৌরসভায় নিবন্ধনসেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে।’

নোয়াখালীজন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাচালু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের