Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:৩৭
ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (৩০ মে) বিকেলে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে পালন করা হয় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আগামী ১ জুন থেকে রংপুর মেইল বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীসহ আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মোটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা, সোনাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান ও আল মামুন।

উত্তর ধরলা মোটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা উল্লেখ করেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। শুরুতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতি আপত্তি জানালেও পরে কুড়িগ্রামের ৯টি ও ভূরুঙ্গামারীর ৬টিসহ মোট ১৫টি বাস দৈনিক চলাচলের শর্তে সার্ভিসটি চালু হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই আগামী ১ জুন থেকে এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার বক্তব্যে তুলে ধরেন, তিন দিক থেকে ভারতবেষ্টিত ভূরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য সরাসরি রংপুরগামী বাস সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি মেইল বাস সার্ভিসটি পুনরায় চালু হয়। কিছু মহলের প্ররোচনায় আবারও এটি বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা জানান, ইতোমধ্যে কুড়িগ্রাম ও রংপুর বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জনগণের পক্ষ থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানানো হয়েছে।

তারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নেওয়া হলে উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ভূরুঙ্গামারীমেইল বাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর