Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাবেক সেনাসদস্যের সংগ্রহে হাজার গাছ

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০
সাবেক সেনাসদস্যের সংগ্রহে হাজার গাছ

সারি সারি দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। কোথাও ননীফল, করোসল ও ইনসুলিন প্ল্যান্ট, কোথাও জিনসিং, সাদা-লাল চন্দন কিংবা আগর। যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ননীফল ইউনানি ঔষধালয় নার্সারিতে এমনই প্রায় এক হাজার ঔষধি গাছের সংগ্রহ গড়ে তুলেছেন সাবেক সেনাসদস্য খন্দকার কবির হোসেন।

প্রায় পাঁচ বিঘা জমির এই নার্সারি শুধু বিরল প্রজাতির গাছের সংগ্রহশালা নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও একটি ক্ষেত্র। নার্সারিতে কাজ করছেন প্রায় ৫৬ জন। তাদের মধ্যে ১৩ নারী।

খন্দকার কবির হোসেনের ভাষ্য, ঔষধি গাছের প্রতি আগ্রহ তৈরি হয় সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর। ২০১১ সালে আফ্রিকায় জাতিসংঘের শান্তি মিশনে গিয়ে তিনি ননীফল ও করসলের বীজ সংগ্রহ করেন। পরে গোপালগঞ্জের নারকেলবাড়ির নিজের গ্রামের বাড়িতে বীজগুলো রোপণ করেন। গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠায় এ বিষয়ে তার আগ্রহ আরও বাড়ে। ২০১৮ সালে নিজের প্রায় পাঁচ বিঘা জমিতে নার্সারি গড়ে তোলেন তিনি। শুরুতে প্রায় ৬০০ গাছ নিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে সংগ্রহ বাড়তে থাকে। বিভিন্ন স্থান থেকে বীজ ও চারা সংগ্রহ করে যুক্ত করেন নতুন নতুন প্রজাতি। নার্সারিতে ননীফল, করসল, ইনসুলিন প্ল্যান্ট, জিনসিং, লাল ও সাদা চন্দন, আগর, ত্বিন, জাফরান, ঘৃতকুমারী, পাথরকুচি, নিম, অর্জুন, শতমূলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

কৃষিবিদরা বলছেন, কৃষিপ্রধান যশোরে প্রচলিত ফসলের পাশাপাশি ঔষধি ও দুর্লভ প্রজাতির গাছের বাণিজ্যিক চাষের সম্ভাবনা রয়েছে। তবে এ খাতকে টেকসই করতে শুধু বীজ ও চারা সংগ্রহ যথেষ্ট নয়। প্রয়োজন উপযোগী প্রজাতি নির্বাচন, মানসম্মত চারা উৎপাদন, সঠিক পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং নির্ভরযোগ্য বাজারব্যবস্থা।

যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রতন বিশ্বাসের ভাষায়, ঔষধি গাছের চাষ কৃষিতে বৈচিত্র্য আনা, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাময় ক্ষেত্র। তার মতে, কোন প্রজাতি এ অঞ্চলের মাটি ও আবহাওয়ায় ভালো জন্মায়, তা বিবেচনায় রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। মানসম্মত চারা উৎপাদন, রোগবালাই নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে। কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তা কাজে লাগাতে পারলে এ খাতে বাণিজ্যিক চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অভয়নগরযশোরসেনাসদস্যনার্সারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ