Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গরমে বাড়ছে রোগী, সেবা দিতে গিয়ে অসুস্থ চিকিৎসকরাও

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৭
গরমে বাড়ছে রোগী, সেবা দিতে গিয়ে অসুস্থ চিকিৎসকরাও

ছবি: আগামীর সময়

ঈদের ছুটিতে রোগীর চাপ বেড়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন, যাদের বড় একটি অংশ শিশু ও কিশোর। এ অবস্থায় চিকিৎসক সংকটের কারণে কর্মরত চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

কয়েক দিন ধরে টানা ডিউটি, রোগীর চাপ আর জনবল সংকটের মধ্যে সেবা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকেরাও।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ১৪টি এবং নার্সের ৮টি পদ শূন্য রয়েছে। ফলে ঈদের ছুটির মধ্যেও সীমিত জনবল নিয়ে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, রোগী ও স্বজনদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের শরিফা আক্তার পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে এসেছেন। শিশুটি উচ্চ জ্বর ও খিঁচুনিতে আক্রান্ত। কিছুক্ষণ পর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের আকাশ মিয়াকেও (২১) হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানালেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর সন্ধ্যার দিকে তার খিঁচুনি শুরু হয়।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোফাক্কারুল আলম জানিয়েছেন, সন্ধ্যা থেকে একটানা রোগী দেখছেন তিনি। রোগীর চাপ এত বেশি যে বিশ্রামের সুযোগ নেই। জ্বর, শ্বাসকষ্ট, পেট ও বুকে ব্যথার রোগী আসছেন বেশি। পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও মারামারিতে আহত রোগীদেরও চিকিৎসা দিতে হচ্ছে। বয়স্কদের মধ্যে ডায়রিয়ার রোগীও রয়েছে।

সরেজমিনে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা আট মাস বয়সী শিশু খাদিজার পরিবারের সঙ্গে কথা হয়। উপজেলার সদর ইউনিয়নের হাটশিরা গ্রামের বাদশা মিয়ার মেয়ে খাদিজা ঈদের দিন সকাল থেকে খিঁচুনি ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের দিন থেকেই মেয়েকে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন তার বাবা-মা।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) রাজেন্দ্র দেবনাথ বলেছেন, ঈদের আগের দিন থেকে টানা বিভিন্ন শিফটে দায়িত্ব পালন করতে হয়েছে। ছুটির সময় চিকিৎসক সংকট ও বাড়তি রোগীর চাপ একসঙ্গে সামাল দিতে হচ্ছে। তার ভাষ্য, হাসপাতালে প্রতিদিন গড়ে ১২০ থেকে ২০০ জন রোগী ভর্তি থাকেন। এ ছাড়া জরুরি বিভাগে সেবা নিতে আসেন আরও ১৪০ থেকে ১৮০ জন।

সিনিয়র স্টাফ নার্স সুবিতা জানিয়েছেন, বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১২৪ জন রোগী ভর্তি আছেন। আরও কয়েকজন ভর্তির অপেক্ষায় রয়েছেন। শনিবার বিকাল পর্যন্ত ৫১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর ভাট বলেছেন, চিকিৎসক ও নার্সের উল্লেখযোগ্যসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মরত চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে।

ময়মনসিংহগৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরোগীচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise