Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাত্র দশ হাজার টাকার জন্য অটোরিকশা চালককে হত্যা!

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:৩৬
মাত্র দশ হাজার টাকার জন্য অটোরিকশা চালককে হত্যা!

ছবি: আগামীর সময়

জামালপুরের ইসলামপুর উপজেলায় লাগেজবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ব্যক্তি মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক নায়েব আলী (৩৫)। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত। এর আগে দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

নিহত নায়েব আলী মেলান্দহ উপজেলার মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে। গ্রেপ্তাররা হলেন মেলান্দহ উপজেলার নাহিদুল ইসলাম (৩০), সোলাইমান (৫০), শফিকুল ইসলাম (৪১), আবদুল কাদের (৫৪), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬)।

পিবিআই সূত্র জানায়, গত ২১ জুন নায়েব আলী নিখোঁজ হন। পরদিন তার পরিবারের সদস্যরা মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৩ জুন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় একটি লাগেজের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার পংকজ দত্ত বলছেন, মরদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথমে পরিবারের সদস্যরাও তা শনাক্ত করতে পারেননি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টাও ব্যর্থ হয়। পরে নিখোঁজ ব্যক্তির জিডির তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের আবার মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে নায়েব আলীর পরনের কাপড় ও শরীরে থাকা তাবিজ দেখে স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

জালে মাছ নয়, উঠছে নদী গিলে খাওয়া সাকার ফিশ

২৪ জুন ২০২৬

তিনি উল্লেখ করেন, তদন্তের শুরুতে নাহিদুল ইসলামের ওপর সন্দেহ সৃষ্টি হলে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নাহিদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নিহতের অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে, যেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে দেওয়া হয়েছিল।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ১০ হাজার টাকার প্রয়োজন হওয়ায় নাহিদুল ও তার সহযোগীরা একটি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নায়েব আলীকে কৌশলে একটি ভাঙারির দোকানে ডেকে নেওয়া হয়। সেখানে পেছন থেকে জিআই তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহ একদিন একটি ড্রামের ভেতরে রাখা হয়। এ সময় অটোরিকশাটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদা স্থানে বিক্রি করে দেওয়া হয়। পরে মরদেহ একটি লাগেজে ভরে ভোরের দিকে ইসলামপুরের বেনুয়ারচর এলাকার একটি মাছের ঘেরে ফেলে রেখে যান অভিযুক্তরা।

এ ঘটনায় ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। পিবিআইয়ের দাবি, আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি