রংপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ফাইল ছবি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়াজুম্মা এলাকায় এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, খিয়াজুম্মা এলাকায় সড়কের পাশে ওই নারীকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে খবর দেন তারা। তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তাফিজারের ভাষ্য, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।







