Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফরিদপুর

পদ্মের ডাঁটা থেকে বিশ্বমানের সুতা, পৃষ্ঠপোষকতার অভাবে থমকে নারীদের স্বপ্ন

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:৪১
শেয়ার করুন:
পদ্মের ডাঁটা থেকে বিশ্বমানের সুতা, পৃষ্ঠপোষকতার অভাবে থমকে নারীদের স্বপ্ন

সংগৃহীত ছবি

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের ঐতিহ্যবাহী ‘চাঁপাই বিল’ বা পদ্মবিল এখন কেবল প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের আকর্ষণই নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনার স্বপ্ন ছিল। এই বিলে ফোটা গোলাপি পদ্মফুলের ডাঁটা থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরির কাজ শুরু হয়েছিল বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান ও পরিবেশবান্ধব সুতা—যা আন্তর্জাতিকভাবে ‘লোটাস সিল্ক’ (Lotus Silk) বা ‘পদ্মরেশম’ নামে পরিচিত। রনকাইল গ্রামের নারীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি এই সুতা স্থানীয় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল। সেই স্বপ্ন এখন অধরাই থেকে গেছে‌ কাজ শেখা সেই নারীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান বিপিআরডির গৃহীত ‘পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং পদ্ম-গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে কানাইপুরের রনকাইল গ্রামের গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। রনকাইল গ্রামের নারীরা মাত্র তিন দিনের প্রশিক্ষণেই পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে নিয়মিত চর্চায় তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করছেন, যা দিয়ে সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়েছিল।

কানাইপুরের চাঁপাই বিলের গোলাপি পদ্মের ডাঁটা এই সুতা তৈরির জন্য সবচেয়ে আদর্শ। তাজা পদ্মের ডাঁটা প্রতি এক ইঞ্চি পরপর আলতো করে ভেঙে টান দিলে ভেতরের ক্ষুদ্র কূপ থেকে প্রাকৃতিক আঠালো কষ বা তন্তু বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এলে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়, তাই আলাদাভাবে রোদে শুকানোর প্রয়োজন পড়ে না। পরে নারীরা হাতের তালু দিয়ে পাকিয়ে এই তন্তু থেকে উজ্জ্বল ক্রিম-হলুদ রঙের মিহি সুতা তৈরি করা যায়। কোনো ধরনের রাসায়নিক বা কীটপতঙ্গের ক্ষতি ছাড়াই উৎপাদিত হয় বলে এটি শতভাগ পরিবেশবান্ধব।

তথ্য মতে, মিয়ানমার, ভিয়েতনাম বা কম্বোডিয়ায় এক কেজি পদ্মরেশম সুতা তৈরিতে প্রায় ৩০ হাজার পদ্মের ডাঁটা প্রয়োজন হয়। কিন্তু ফরিদপুরের উর্বর পলিমাটির পদ্ম থেকে মাত্র ১৫ হাজার ডাঁটাতেই এক কেজি সুতা পাওয়া সম্ভব। এ ছাড়া আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিলে প্রচুর পদ্ম পাওয়া যায় এবং ডাঁটা কাটার পরও দ্রুত নতুন ডাঁটা গজায়।

আরো জানা যায়, সাধারণ রেশম বা সুতি কাপড়ের চেয়ে পদ্মরেশম অনেক বেশি টেকসই, শতভাগ পানিরোধী এবং সহজে কোঁচকায় না। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লোটাস সিল্ক সুতা ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার এবং এই সুতায় তৈরি কাপড় প্রতি গজ মানভেদে ২৫ থেকে ১ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়।

এলাকার কারিগররা জানান, গত ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সেই গবেষণার অংশ হিসেবে ফরিদপুরের চাপাই বিলের পাড়ে নারীদের প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরি শেখানো হয়েছিল। তবে তৎকালীন সরকারের উদাসীনতায় সেই কাজটি আর এগোতে পারেনি। এই কাজ শেখা রাজবংশী পরিবারটির এখন দৈন্যদশা। আর বিলের সেই অমূল্য সম্পদ পরিচর্যা করে রক্ষণাবেক্ষণের বদলে ধ্বংসের দশা।

রনকাইল গ্রামের নারী কারিগর রেখা রানী জানালেন, সংসারের কাজের পাশাপাশি বিলের অবহেলিত পদ্মের ডাঁটা থেকে সুতা তৈরি করে তারা বাড়তি আয়ের পথ খুঁজে পেয়ে ছিলেন। তবে এই আশার স্বপ্ন যেন আলোর মুখ আর দেখেনি কোন এক অজানা কারণে।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বললেন, পদ্ম ফুলের মধ্যে যে এমন জিনিস লুকিয়েছে আমরা এটি কখনো জানতেই পারিনি। এই বিলে যে পদ্মফুল হয় এটিকে যদি সঠিকভাবে ইউটিলাইস করতে পারি তাহলে অর্থনৈতিকভাবে এই এলাকাকে আমরা সমৃদ্ধিশীল করে তুলতে পারব।

এ বিষয়ে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সম্প্রতি বিলের পদ্মফুল এবং এই কার্যক্রম সরজমিনে পরিদর্শন করে তিনি জানিয়েছেন, গত সরকার এমন সুন্দর উদ্যোগকে থমকে দিয়েছিল। বর্তমান সরকার এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এদের পাশে দাঁড়াবে। আমি এদের সব ধরনের সহযোগিতা দিয়ে এ শিল্পকে বিশ্ববাজারে এগিয়ে নেয়ার চেষ্টা করব।

বাণিজ্যিকভাবে এই সুতা উৎপাদন ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক চরকা এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে ফরিদপুরের পদ্মবিল ‘লোটাস সিল্ক’ শিল্পের প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ফরিদপুরপদ্মের ডাঁটারনকাইল গ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই