Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বরাদ্দের আশায় থমকে উন্নয়ন

পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বরাদ্দের আশায় থমকে উন্নয়ন

গ্রাফিকস: আগামীর সময়

চলতি অর্থবছরের পাঁচ মাস শেষের পথে। তবু গ্রামীণ অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ তিন কর্মসূচি টিআর, কাবিখা ও কাবিটার সাধারণ বরাদ্দ আসেনি। ফলে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় আটকে আছে রাস্তা নির্মাণ, মেরামত ও সংস্কার প্রকল্পের কাজ। কোথাও বিদ্যালয়ে যাতায়াতের পথ বেহাল, কোথাও কবরস্থানে যাওয়ার রাস্তা চলাচলের অনুপযোগী। বরাদ্দের অনিশ্চয়তায় থমকে আছে এসব উন্নয়ন। এতে বাড়ছে গ্রামীণ জনপদের মানুষের দুর্ভোগ।

এর একটি উদাহরণ নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামের দুটি কাঁচা রাস্তা। একটি রাস্তা দিয়ে পূর্বপাড়া, মধ্যপাড়া ও মোল্লাপাড়ার শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। অন্যটি দিয়ে যেতে হয় গ্রামের কবরস্থানে। এ ছাড়া প্রায় দেড় হাজার মানুষ এই পথ ব্যবহার করে মুরাদনগরের হাটখোলা বাজারে যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

রতনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেনের ভাষ্য, পাঁচ-ছয় বছর ধরে রাস্তা দুটি দিয়ে মানুষ ঠিকমতো চলাচল করতে পারছেন না। গত বছর বরাদ্দ কম আসায় কাজ করা যায়নি। এবার খোঁজ নিয়ে জেনেছি, এখনো সাধারণ বরাদ্দ আসেনি।

শুধু বাউচাইল নয়, জেলার অন্যান্য উপজেলার গ্রামেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত টিআর, কাবিখা ও কাবিটার সাধারণ খাতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। সাধারণত অর্থবছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে এসব কর্মসূচির বরাদ্দ আসে। এরপর নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়। এবার বরাদ্দ না আসায় উন্নয়নকাজের উপযুক্ত সময়ও পেরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিখা ও কাবিটা) মূলত স্থানীয় পর্যায়ে ছোট ছোট জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হয়। এসব কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ, মেরামত, সংস্কার, সিসি ঢালাইসহ বিভিন্ন কাজ করা হয়। কাবিখায় খাদ্যশস্য এবং কাবিটায় অর্থ বরাদ্দ দেওয়া হয়। টিআরের অর্থেও স্থানীয় পর্যায়ে অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়। ফলে এসব কর্মসূচির বরাদ্দ বন্ধ থাকলে গ্রামীণ পর্যায়ের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সরাসরি বাধাগ্রস্ত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টিআর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় প্রায় ১২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে নাসিরনগরে সর্বোচ্চ প্রায় ২ কোটি ৭১ লাখ টাকা এবং নবীনগরে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ ছিল। সদর উপজেলায় বরাদ্দ ছিল প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা। অন্য উপজেলাগুলোতেও কয়েক কোটি টাকার উন্নয়নকাজের সুযোগ তৈরি হয়েছিল।

একই অর্থবছরে কাবিটা কর্মসূচিতে নয়টি উপজেলায় মোট প্রায় ১৪ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাবিখা কর্মসূচির আওতায়ও উপজেলাভেদে ৪০ থেকে ১৬০ টন করে চাল ও গম দেওয়া হয়েছিল। এসব বরাদ্দের বিপরীতে বিভিন্ন এলাকায় ছোট ছোট উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়।

স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, সময়মতো বরাদ্দ না এলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে। বিশেষ করে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো শুষ্ক মৌসুমে সংস্কার করা না গেলে আগামী বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, অর্থবছরের পাঁচ মাস শেষ হতে চললেও বরাদ্দের বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রকল্প চিহ্নিত করা, অনুমোদন এবং বাস্তবায়নের প্রক্রিয়াও পিছিয়ে পড়ছে। বরাদ্দের অপেক্ষায় আটকে আছে গ্রামের বহু জরুরি উন্নয়নকাজ। তবে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. ফেরদৌস আলম বলেছেন, ‘এখনো আমরা সাধারণ বরাদ্দ পাইনি।’

ব্রাহ্মণবাড়িয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন