Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অটোরিকশার ওপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, নিহত শিক্ষিকা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:৩২
অটোরিকশার ওপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, নিহত শিক্ষিকা

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে ঝড়-বৃষ্টির মধ্যে ভেঙে পড়েছে বিদ্যুতের একাধিক খুঁটি। এর মধ্যে একটি খুঁটি চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলার শিমুলিয়া রেলগেটের পূর্বপাশে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত শারমিন ফেরদৌস (৪৭) তুমলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে বিদ্যুৎ লাইনের অন্তত ১৭টি খুঁটি একসঙ্গে ভেঙে সড়কের ওপর পড়ে। ঠিক তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা চাপা পড়ে খুঁটির নিচে। ঘটনাস্থলেই শারমিন ফেরদৌসের মৃত্যু হয়। আহত হন তন্ময় (১৬) ও পূজা রানী দেবনাথ (২০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক জাবেদ কায়সার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী ও ঠিকাদারদের যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে খুঁটি সরানো হলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, খুঁটি ভেঙে পড়ার সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় ছিঁড়ে যাওয়া তার পাশের একটি পুকুরে পড়ে। এতে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মাছ মরে ভেসে ওঠে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিহত শারমিন ফেরদৌস শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ‘হলদে পাখি’ কার্যক্রমের একটি প্রশিক্ষণে অংশ নিতে গাজীপুর সদরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

আহত তন্ময় বক্তারপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং পূজা রানী দেবনাথ তুমলিয়া এলাকার বিপ্লব দেবনাথের মেয়ে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে শিমুলিয়া সাবস্টেশন থেকে কালীগঞ্জে সংযোগ দেওয়া লাইনের কাজ চলছিল এবং এটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। অভিযোগ রয়েছে, ঠিকাদারদের গাফিলতি এবং খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি না দেওয়ায় ঝড়ে সেগুলো ভেঙে পড়ে।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথেই শারমিন ফেরদৌস দুর্ঘটনার শিকার হন।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন উল্লেখ করেন, শিমুলিয়া সাবস্টেশন থেকে আসা লাইনের অন্তত ১৭টি খুঁটি ভেঙে পড়েছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার দুপুরে কমিটির সদস্যরা পরিদর্শন করেছেন ঘটনাস্থল। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিহত শিক্ষিকার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি জানান সমবেদনা। সকালে নিজ বাড়িসংলগ্ন মাঠে তার জানাজা হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা ও তদারকির ঘাটতি নিয়ে এ ঘটনায় নতুন করে উঠেছে প্রশ্ন।

বিদ্যুতের খুঁটিঅটোরিকশাগাজীপুরের কালীগঞ্জ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    চোট পেয়ে মাঠ ছাড়লেন মেন্দেস

    চোট পেয়ে মাঠ ছাড়লেন মেন্দেস

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৭

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    ০৭ জুলাই ২০২৬, ০০:২৪

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের  ‘দি ওডিসি’

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’

    ০৭ জুলাই ২০২৬, ০০:৪৪

    চালের দামে নাভিশ্বাস

    চালের দামে নাভিশ্বাস

    ০৭ জুলাই ২০২৬, ০১:০২

    কাট্টলি টেক্সটাইলের ৬৪  কোটি টাকা লোপাট

    কাট্টলি টেক্সটাইলের ৬৪ কোটি টাকা লোপাট

    ০৭ জুলাই ২০২৬, ০১:০৫

    তালিকায় ৪৯তম বাংলাদেশ

    তালিকায় ৪৯তম বাংলাদেশ

    ০৭ জুলাই ২০২৬, ০১:২১

    শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, জড়িতদের শোকজ

    শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, জড়িতদের শোকজ

    ০৭ জুলাই ২০২৬, ০১:৩৯

    মেলোনির ‘নজর’ থেকে  বাঁচতে মরিয়া ট্রাম্প!

    মেলোনির ‘নজর’ থেকে বাঁচতে মরিয়া ট্রাম্প!

    ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫

    খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা

    খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা

    ০৭ জুলাই ২০২৬, ০১:৪৩

    নাগরিকদের ডিজিটাল সেবায় আনতে হবে

    নাগরিকদের ডিজিটাল সেবায় আনতে হবে

    ০৭ জুলাই ২০২৬, ০০:৫৬

    সুইসদের স্বপ্নযাত্রা থামাতে  প্রস্তুত কলম্বিয়া

    সুইসদের স্বপ্নযাত্রা থামাতে প্রস্তুত কলম্বিয়া

    ০৭ জুলাই ২০২৬, ০২:০২

    দি মারিয়ার অভাব বোধ করছি

    দি মারিয়ার অভাব বোধ করছি

    ০৭ জুলাই ২০২৬, ০২:০৩

    ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬৬, আহত ২৮৫৩

    ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬৬, আহত ২৮৫৩

    ০৭ জুলাই ২০২৬, ০২:১৫

    advertiseadvertise