Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘তিনটি সন্তান নিয়ে এখন আমি কী করব, কোথায় গিয়ে ঠাঁই পাব’

  • নিহত ইউপি সদস্যের স্ত্রীর আহাজারি
নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:০৪
‘তিনটি সন্তান নিয়ে এখন আমি কী করব, কোথায় গিয়ে ঠাঁই পাব’

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মনি মিয়া শেখকে (৪৩) কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। এলাকাবাসী ও নিহতের স্বজনদের আয়োজনে শনিবার দুপুরে নড়াগাতী থানার সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন নিহত ইউপি সদস্য মনি মিয়ার বৃদ্ধ মা ফরিদা বেগম, স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী খানম, ছেলে নিশান শেখ, বড় ভাই পিরু মিয়া শেখ, বোন লিলি বেগমসহ বিভিন্ন পেশার মানুষ।

বক্তারা বলেছেন, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় পুঠিমারি বাজার থেকে বাড়িতে ফেরার পথে চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে ইউপি সদস্য মনি মিয়াকে পানিপাড়া এলাকায় কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দাম, রাজু, রোমান, ফহম সিকদারসহ তাদের লোকজন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবি করেন বক্তারা। অন্যথায় তিন দিন পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মনি মিয়া হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে তাদের পক্ষের আকরামকেও কুপিয়ে হত্যা করে আনসার জমাদ্দারের লোকজন। আকরাম হত্যারও বিচার পাননি তারা। এমন অভিযোগ করেন বক্তারা।

আরও পড়ুন

ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে পারলেও স্রোতের টানে তলিয়ে গেলেন বাবা

২৫ জুলাই ২০২৬


নিহত মনি মিয়ার মেয়ে বৈশাখী (১৯) জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে দুজন সঙ্গীসহ বাড়িতে ফেরার পথে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় তার বাবার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। ঢাকায় নেওয়ার পর মারা বৃহস্পতিবার ভোরে যান তিনি। শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে মনি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৈশাখী বললেন, জ্বরের ওষুধ কিনতে গিয়ে বাড়ি ফেরার পথে ঘাতকরা আমার বাবার প্রাণ কেড়ে নিয়েছে। আব্বু ছাড়া আমাদের দেখার কেউ নেই। আমি এখন কলেজে পড়ছি। আমার ছোট ভাই নিশান নবম শ্রেণিতে পড়ে। আর এক বছরের আরেক ভাই আছে। আমরা এখন কী করব। কে ধরবে সংসারের হাল।

নিহত ইউপি মেম্বারের স্ত্রী মনিকা বেগম আহাজারি করে বলছেন, তিনটি সন্তান নিয়ে এখন আমি কী করব। কোথায় গিয়ে ঠাঁই পাব।

নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেছেন, মনি মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    advertiseadvertise