Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ইউপি নির্বাচন ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:১৩
ইউপি নির্বাচন ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি : আগামীর সময়

জামালপুরের মেলান্দহ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজারের ঘটনা এটি।

আহতরা হলেন, মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, বিএনপি কর্মী জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. সোলায়মান, বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাই মো. বেলাল।

স্থানীদের ভাষ্য, ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনুর অনুসারীদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিকেলে রুনুর সমর্থকদের একটি দল গণসংযোগ ও মিছিল শেষে চর গোবিন্দী বাজারে পৌঁছালে তৈয়বুর রহমানের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আরও জানান, এদিন রাতের ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার বিকেলে দুই পক্ষ আবার মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৬ জন আহত হন। আহতদের প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ বাবুল বলেন, ‘মঙ্গলবার মিছিল শেষে রুনু তালুকদারের সমর্থকরা চর গোবিন্দী বাজারে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বাড়ির পাশের একটি দোকানে বসে অন্য পক্ষের সমর্থকদের উদ্দেশে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেন। একপর্যায়ে ‘ধর ধর’ বলে চিৎকার করলে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার ওই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার রাতেই ঘটনার সূত্রপাত হয়।

তার দাবি, রুনু তালুকদার ও তার সমর্থকরা উস্কানিমূলক আচরণ করেছেন। বুধবারও তারা প্রথমে হট্টগোল শুরু করেছেন। তিনি নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’

তার দাবি, ‘মঙ্গলবার রাতে আমার সমর্থকরা চর গোবিন্দী বাজারে অবস্থান করছিল। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও যুবদল নেতা রাজ্জাক মদ্যপ অবস্থায় এসে হট্টগোল শুরু করেন। বুধবারও তারাই প্রথম হামলা চালিয়েছেন।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ‘ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে হলেও বুধবার বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জামালপুরবিএনপিসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি