Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড়পুকুরিয়ায় বিকল্প সড়ক নির্মাণে বাধা

মামুনুর রশিদ, পার্বতীপুর
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪
বড়পুকুরিয়ায় বিকল্প সড়ক নির্মাণে বাধা

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের কারণে দেবে যাওয়া পুরনো সড়কের বিকল্প হিসেবে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের অর্থায়নে বড়পুকুরিয়া বাজার থেকে বৈগ্রাম পর্যন্ত এ সড়ক নির্মাণ করা হচ্ছে। তবে সড়কের কয়েকটি স্থানে স্থানীয় পাঁচ ব্যক্তির অবৈধ স্থাপনা থাকায় নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন খনি কর্মকর্তারা।

খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৮০০ মিটার এবং প্রস্থ ৪ মিটার। পার্বতীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটির কারিগরি সহায়তা ও তদারকি করছে। সড়কটি নির্মিত হলে পলাশবাড়ী, হরিরামপুর ও হামিদপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষের পাশাপাশি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা সদরে যাতায়াতের বিকল্প পথ তৈরি হবে।

বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) জিএম (সারফেস অপারেশন) আবুল কালাম মোহাম্মদ বদরুল আলম জানিয়েছেন, কয়লা খনির কার্যক্রমের কারণে কয়েক বছর আগে খনির পূর্ব পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দেবে গিয়ে পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। দীর্ঘদিনের এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে পুরনো সড়কের পূর্ব পাশে নতুন বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেয় খনি কর্তৃপক্ষ।

সড়ক নির্মাণে খনি কর্তৃপক্ষ দিনাজপুর জেলা এলজিইডিকে ২ কোটি ৬৩ লাখ ৫২ হাজার টাকা অর্থায়ন করেছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয়ও একই পরিমাণ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার টাকা। মেসার্স কোহিনূর এন্টারপ্রাইজ সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।


আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি

২৮ সেপ্টেম্বর ২০২৬

বদরুল আলম আরও জানিয়েছেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণকাজের প্রথম ধাপ শেষের পথে। তবে নকশা ও পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণের কয়েকটি স্থানে কিছু স্থাপনা বাধা হয়ে দাঁড়িয়েছে।


তিনি উল্লেখ করেন, সড়ক নির্মাণের জায়গায় স্থানীয় পাঁচ ব্যক্তির বাড়ির গোসলখানা, সীমানাপ্রাচীরসহ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। এসব স্থাপনা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। ফলে ঠিকাদার ও প্রকৌশলীদের নির্মাণকাজ করতে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

স্থাপনা অপসারণের জন্য গত ১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক জানিয়েছেন, খনি কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিলেও এখনো স্থাপনা সরায়নি। কাজ শুরুর দিকে কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে সাধারণ মানুষ ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপে বর্তমানে নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ চলছে।

খনির সারফেস অপারেশনের ম্যানেজার জাহিদ হোসেন জানিয়েছেন, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন করতে নিয়মিত কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মানিক মিয়া জানিয়েছেন, বর্তমানে সড়কের বেস কোর্স বা খোয়া বিছানোর কাজ চলছে। সড়কের বিভিন্ন চেইনেজে আবাসিক স্থাপনা থাকায় নকশা অনুযায়ী কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। নির্ধারিত সোল্ডারের জায়গায় স্থাপনা থাকায় সেসব স্থাপনা ঘেঁষে খোয়া বিছানোর কাজ করতে হচ্ছে।

তিনি মন্তব্য করেন, এসব ছোটখাটো প্রতিবন্ধকতা যত দ্রুত অপসারণ করা সম্ভব হবে, তত দ্রুত এলাকার মানুষ নতুন সড়কটির সুবিধা পাবেন।

স্থানীয়রা জানিয়েছেন, সড়কটির উত্তরে বড়পুকুরিয়া বাজার, ধুলাউদাল বাজার, ঢেড়ের হাট, বুড়া বাজার, খয়েরপুকুর হাট, খোলাহাটী ও পার্বতীপুর উপজেলা সদর রয়েছে। দক্ষিণে রয়েছে বৈগ্রাম, মহেশপুর বাইপাস ও ফুলবাড়ী উপজেলা।

তাদের মতে, সড়কটি শুধু বিকল্প যোগাযোগপথ হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, এটি চালু হলে পার্বতীপুরের তিনটি ইউনিয়ন এবং পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা সদরের মানুষের শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা বাড়বে এবং যাতায়াতে সময় কমবে।

বড়পুকুরিয়াসড়ক নির্মাণবাধা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ