দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের কারণে দেবে যাওয়া পুরনো সড়কের বিকল্প হিসেবে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের অর্থায়নে বড়পুকুরিয়া বাজার থেকে বৈগ্রাম পর্যন্ত এ সড়ক নির্মাণ করা হচ্ছে। তবে সড়কের কয়েকটি স্থানে স্থানীয় পাঁচ ব্যক্তির অবৈধ স্থাপনা থাকায় নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন খনি কর্মকর্তারা।খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৮০০ মিটার এবং প্রস্থ ৪ মিটার। পার্বতীপুর উপজেলা...