Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জাজিরায় কঠোর দুই এমপি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:০৭
শেয়ার করুন:
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে জাজিরায় কঠোর দুই এমপি

ছবি: আগামীর সময়

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সমাবেশে শরীয়তপুরে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দুই সংসদ সদস্য শফিকুর রহমান কিরন ও সাঈদ আহমেদ আসলাম।

আজ সোমবার বিকাল ৩টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

শফিকুর রহমান কিরন বলেন, তারা সন্ত্রাস নয়, আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য রাজনীতি করতে চান। অতীতের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সাড়ে আট বছর বাড়িতে ঘুমাতে পারেননি। তবে প্রতিহিংসার রাজনীতি করতে চান না। সবাইকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

দৃশ্য গাজীপুরে অভিযানের, ছড়ানো হচ্ছে গোপালগঞ্জের দাবি করে

১৬ নভেম্বর ২০২৬

অন্যদিকে সাঈদ আহমেদ আসলাম বলেন, শরীয়তপুরে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের বৈধতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের কিছু নেতার কর্মকাণ্ডে বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না।

সমাবেশে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জাজিরানিষিদ্ধ সংগঠনএমপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন