Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাকসামে গ্রেপ্তার ১৬ ‘ছাত্রলীগ’ কর্মীর মধ্যে ৮ জনই শিশু, ক্ষুব্ধ অভিভাবকরা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৩:৪৯
লাকসামে গ্রেপ্তার ১৬ ‘ছাত্রলীগ’ কর্মীর মধ্যে ৮ জনই শিশু, ক্ষুব্ধ অভিভাবকরা

কুমিল্লার লাকসামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজনই অপ্রাপ্তবয়স্ক বলে দাবি করেছেন তাদের অভিভাবকরা। শিশুদের রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশের এজাহার অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আটজনের বয়স ১৮ বছরের নিচে। তারা হলেন আনাস আল মারুফ (১৫), শাহাদাত হোসেন জিহাদ (১৪), ওমর ফারুক (১৬), সাকিব হোসেন (১৭), রায়হান (১৬), মো. নোমান (১৬), নাহিদুল ইসলাম জিহাদ (১৬) এবং তৌহিদুল হাসান (১৭)।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার আশঙ্কার অভিযোগে পৌরশহরের বাইপাস এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আটক সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য।

তবে অভিভাবকদের অভিযোগ, আটক শিশুদের অনেকেই শ্রমজীবী কিংবা পরিবারের সঙ্গে দৈনন্দিন কাজে যুক্ত ছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

১৫ জুন ২০২৬

গ্রেপ্তার শাহাদাত হোসেন জিহাদের মা রোকেয়া বেগম দাবি করেন, সংসারের অভাবের কারণে তার ছেলে একটি প্রতিষ্ঠানে কাজ করে। কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়।

আনাস আল মারুফের দাদা মো. আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, তার নাতি একটি প্রতিষ্ঠানে কাজ করে। অথচ অল্প বয়সী ওই শিশুকে রাজনৈতিক অজুহাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরেক অভিভাবকের ভাষ্য, বাবা-মা হারানো তার নাতি একটি গ্যারেজে কাজ করে। জুতা কিনতে বাজারে গেলে কয়েকজন তাকে ধরে পুলিশের কাছে দেয়। পরে তার বিরুদ্ধেও মামলা করা হয়।

স্থানীয় কয়েকজন অভিভাবক দাবি করেন, তাদের সন্তানরা ব্যবসা বা কাজ শেষে বাড়ি ফেরার পথে আটক হয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে বিবেচনা করা হয়। এ বয়সী শিশু-কিশোরদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া এবং কারাগারে পাঠানো তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার গ্রেপ্তার হওয়া ১৬ জনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি