Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কাশফুলের শুভ্রতায় মেঘনাপাড়ে শরতের সাজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
কাশফুলের শুভ্রতায় মেঘনাপাড়ে শরতের সাজ

মেঘনা নদীপাড়ে কুইন আইল্যান্ড অব ভোলা রেস্টুরেন্টের পাশের মাঠ জুড়ে দুলছে ধবধবে সাদা কাশফুল। ছবি: আগামীর সময়

নীল আকাশে সাদা মেঘের ভেলা। মেঘনার পাড় জুড়ে দুলছে ধবধবে সাদা কাশফুল। মেঘের আড়াল থেকে কখনো উঁকি দিচ্ছে রোদ, আবার মৃদু বাতাসে একসঙ্গে দুলে উঠছে কাশের শীষ। ভোলার চরফ্যাশনের বেতুয়া মেঘনা নদীপাড়ে কুইন আইল্যান্ড অব ভোলা রেস্টুরেন্টের পাশের মাঠ জুড়ে এখন ফুটে উঠেছে শরতের অপরূপ সৌন্দর্য। এ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও প্রকৃতিপ্রেমীরা।

চরফ্যাশন উপজেলার বিভিন্ন নদীর পাড়, চরাঞ্চল ও খোলা প্রান্তরে শরতের আগমনে দেখা মিলছে কাশফুলের। বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবন মানুষের দৃষ্টি কাড়ছে।

নদীর স্রোত, নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘ আর দিগন্তজোড়া কাশফুল মিলে তৈরি হয়েছে মায়াবী পরিবেশ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই ছুটে আসছেন নদীর পাড়ে। কাশফুলের ফাঁকে দাঁড়িয়ে ছবি তোলা, নদীর ধারে বসে বাতাস উপভোগ করা কিংবা প্রকৃতির সৌন্দর্যে কিছুটা সময় কাটানোতেই মুগ্ধ দর্শনার্থীরা।

কাশফুল দেখতে আসা কয়েকজন জানালেন, যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে স্বস্তি পেতেই তারা নদীর পাড়ে আসেন। চারপাশের কাশফুল, নদীর বাতাস ও খোলা আকাশ মনকে প্রশান্তি দেয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি তাদের কাছে বেশ আকর্ষণীয়।

নদীর বালুচরে দেখা যাচ্ছে দর্শনার্থীদের পায়ের ছাপ। বাতাসে দুলছে কাশের শীষ। দূরে নদীর জল, কাছে শুভ্র কাশবন। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে এসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন মানুষ।

আরও পড়ুন

কুঁড়ি বিলে লাল শাপলার মেলা

১৫ সেপ্টেম্বর ২০২৬

বর্ষার শেষভাগ পেরিয়ে শরতের আগমনে বাংলার প্রকৃতিতে আসে পরিবর্তন। আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ, বাতাসে নামে কোমলতা। মাঠ-ঘাট, নদীর চর ও তীর জুড়ে ফুটে ওঠে কাশফুল। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতেও কাশফুলের রয়েছে বিশেষ স্থান। কবি-সাহিত্যিকদের লেখায় শরতের প্রকৃতি ও কাশফুলের শুভ্রতা বারবার উঠে এসেছে। তাই কাশফুল বাঙালির ঋতুচেতনা ও প্রকৃতিপ্রেমের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

চরফ্যাশনের নদীতীর ও চরাঞ্চলে এখন শরতের এ সৌন্দর্য উপভোগ করতে আসছেন নানা বয়সী মানুষ। কেউ নদীর ধারে বসে বাতাস উপভোগ করছেন, কেউ কাশফুলের দোলায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন, আবার কেউ মোবাইল ফোনের ক্যামেরায় ধরে রাখছেন প্রিয় মুহূর্ত।

সময় গড়ালে ঝরে যাবে কাশফুল, বদলে যাবে নদীর পাড়ের এ শুভ্র সাজ। তবে শরতের এই অল্পদিনের সৌন্দর্য মানুষের মনে রেখে যাবে দীর্ঘস্থায়ী অনুভূতি। নীল আকাশ, সাদা মেঘ, মেঘনার জল আর দিগন্তজোড়া কাশফুলে বেতুয়ার নদীপাড় এখন যেন শরতের এক জীবন্ত ছবি।

মেঘনা নদীকাশফুলভোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর