Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিষ মিশছে বিষখালীতে

মো. শামীম সিকদার, বেতাগী (বরগুনা)
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:২৮
শেয়ার করুন:
বিষ মিশছে বিষখালীতে

গ্রাফিকস: আগামীর সময়

শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই খাল ও নদীতে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। বরগুনার বেতাগী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দিবালোকে টাউন ব্রিজের ওপর থেকে নিচের খালে বর্জ্য ফেলার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে খালের পানির পাশাপাশি বিষখালী নদীর পরিবেশও দূষণের ঝুঁকিতে পড়ছে। বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ও পরিবেশকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। এসব বর্জ্যের একটি অংশ টাউন ব্রিজের ওপর থেকে নিচের খাল ও বিষখালী নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ। বর্জ্য অপসারণের নির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা না থাকায় কর্মীদের একাংশ সহজ পথ হিসেবে জলাধারে আবর্জনা ফেলছেন। এতে পানিদূষণের পাশাপাশি জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে তারা নিয়মিত পৌরকর পরিশোধ করলেও বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নেই। বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বর্জ্য নির্ধারিত স্থানে সংরক্ষণ ও পরিবেশসম্মত উপায়ে অপসারণের কথা। কিন্তু সেই ব্যবস্থা কার্যকর না থাকায় পচনশীল বর্জ্যের সঙ্গে পলিথিনও খাল-নদীতে ফেলা হচ্ছে।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার পাবুয়া এলাকায় একটি ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ফলে বর্জ্য সংরক্ষণ ও অপসারণের স্থায়ী ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে না। দ্রুত নির্মাণকাজ শেষ করে ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী সাইদ মল্লিক বললেন, ‘প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হিসেবে আমরা নিয়মিত পৌরকর দিই। অথচ বর্জ্য ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা বা কার্যকর তদারকি নেই। পরিচ্ছন্নতাকর্মীরাই যদি প্রকাশ্যে খাল-নদীতে ময়লা ফেলেন, তাহলে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ কতটা কার্যকর হবে?’ দ্রুত ডাম্পিং স্টেশন চালু করে দূষণ বন্ধের দাবি জানান তিনি।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, বাংলাদেশ পানি আইন, ২০১৩ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এ পরিবেশ ও জলাধার সুরক্ষার বিধান রয়েছে। এসব আইনের আওতায় প্রযোজ্য ক্ষেত্রে পানিদূষণ ও জলাধারের পরিবেশ ক্ষতিগ্রস্ত করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু বললেন, শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা কর্মীদের কাছ থেকেই এমন আচরণ প্রত্যাশিত নয়। পৌরসভা একদিকে নাগরিকদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধেই জলাধারে বর্জ্য ফেলার অভিযোগ উঠছে। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষের কঠোর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খাল ও নদীতে পলিথিন, প্লাস্টিক এবং পচনশীল বর্জ্য জমলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন এসব বর্জ্য জমে থাকলে পানির গুণগত মান কমে, জলজ প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছির বিস্তার ও পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে।

বরগুনার পরিবেশকর্মী মনির হোসেন কামাল বললেন, খাল ও নদী কোনোভাবেই বর্জ্য ফেলার জায়গা হতে পারে না। পলিথিন ও পচনশীল আবর্জনা নিয়মিত পানিতে ফেললে জলাধারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রচারের পাশাপাশি নিয়মিত তদারকি, দায়ীদের জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন।

বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াদ মাহমুদ রকিব বললেন, খাল ও নদীতে বর্জ্য ফেললে পানির গুণগত মান নষ্ট হয় এবং জলজ পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। পচনশীল বর্জ্য ও পলিথিন জলজ প্রাণী, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই পৌরসভার সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জামাল উদ্দিন বললেন, নদী ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য জমলে তা ভেঙে মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে। এসব ক্ষুদ্র কণা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের দেহেও পৌঁছাতে পারে। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া দূষণের কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে জলজ প্রাণীর বেঁচে থাকা ও প্রজনন ব্যাহত হতে পারে।

বেতাগী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানালেন, খাল বা নদীতে ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। এরপরও বর্জ্য ফেলার অভিযোগ খতিয়ে দেখা হবে। পরিচ্ছন্নতাকর্মীরা যাতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বরগুনাবেতাগীপৌরসভাবিষখালী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান