Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাগেরহাটে গুলি করে যুবক হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:১৭
বাগেরহাটে গুলি করে যুবক হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবক আমির হামজার (২৫) দাফন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার শিবপুর গ্রামে জানাজা শেষে তাকে নিজ বাড়িতে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে শিবপুর গ্রামের বাড়িতে প্রবেশ করে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরে তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

নিহত আমির হামজা রুহুল আমিন মুন্সির ছেলে ওখুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে তার বাবা পরিবার নিয়ে পৈত্রিক ভিটা ত্যাগ করে খুলনায় বসবাস শুরু করেন। সম্প্রতি তিনি ঢাকাতেও থাকতেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসে চাচার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমির হামজার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার আব্দুল বাছেদ বিকুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং পূর্বে একাধিকবার গ্রেপ্তারও হন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুননেসা নাছরিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

নিহতের ছোট ভাই আরমান মুন্সি জানান, ঈদের দুইদিন আগে তারা গ্রামের বাড়িতে আসেন। ঘটনার দিন বিকালে বাড়ি থেকে খুলনায় ফেরার প্রস্তুতি চলছিল। এ সময় একজন গামছা বিক্রেতার ছদ্মবেশে বাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হেলমেট ও মুখোশ পরিহিত আরও কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। তাদের হাতে ওয়াকিটকি, পিস্তল ও শটগান ছিল।

তিনি আরও জানালেন, হামজাকে ধাওয়া করলে তিনি দৌড়ে ঘরের ছাদে উঠে যান। পরে সেখান থেকে লাফ দিয়ে রান্নাঘরের চাল হয়ে পাশের চিত্রা নদীতে পড়েন। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাকেও ধরার চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, হামলাকারীরা বাড়ির চারপাশে ছড়িয়ে অবস্থান নিয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম খান।

এদিকে, গত ৭ মার্চ মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাম (২৭) নামে এক যুবককে উদ্ধার করা হয়। এর এক সপ্তাহ পর ১৪ মার্চ রাতে উপজেলা সদর বাজার এলাকায় সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় মামলার পরও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাগেরহাটগুলি করে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ