সিলেটে শিশু উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের আহ্বান

ছবি: আগামীর সময়
সিলেটের জালালাবাদ থানা এলাকায় প্রায় দুই বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে থানার দুসকী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটির গায়ের রঙ ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। তবে সে নিজের নাম-ঠিকানা বলতে পারছে না।
শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, কোনো ব্যক্তি শিশুটির পরিচয় সম্পর্কে তথ্য জানলে জালালাবাদ থানা ডিউটি অফিসারের সঙ্গে ০১৩২০-০৬৭৫৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।




