Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চোখের বালি অবৈধ বালুমহাল

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:১৪
চোখের বালি অবৈধ বালুমহাল

গ্রাফিকস: আগামীর সময়

সোনাগাজীর কৃষি এলাকায় সেচ সুবিধা দেওয়া, নদী শাসন ও ফেনী নদীর পানি নিয়ন্ত্রণে ১৯৮৪ সালে ১৬৮ কোটি টাকা ব্যয়ে হয় মুহুরী রেগুলেটর বা স্লুইসগেট। সদর ইউনিয়নের থাক খোয়াজের লামছি মৌজায় হওয়া এই স্লুইসগেট চার দশক ধরে সোনাগাজী-মিরসরাইসহ বিশাল এলাকায় চাষাবাদসহ বিভিন্ন কাজে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্ষাকালে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢল আটকে রাখা হয় এই স্লুইসগেটের  মাধ্যমে। প্লাবিত হওয়ার আশঙ্কা থাকলে বের করে দেওয়া হয় পানি। সেই পানি গিয়ে মেশে বঙ্গোপসাগরে। আর আটকে থাকা পানি কাজে লাগে দুই উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে। কিন্তু গুরুত্বপূর্ণ এই রেগুলেটরের মাত্র তিন থেকে চারশ গজের মধ্যে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। অবৈধ এ বালুমহাল এখন এই স্থাপনার চোখের বালি হয়ে উঠেছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং অবকাঠামো বিশেষজ্ঞ ড. জি এম সাদিকুল ইসলাম বলছিলেন, ‘বালু উত্তোলন করতে হলে নদীতে ঠিক কতটুকু সিলটেশন (পলি জমা) হলো, তা আগে নিরীক্ষা করে দেখা দরকার। প্রক্রিয়াটি অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া উচিত। বেপরোয়া ও খেয়ালখুশিমতো বালু উত্তোলন প্রতিযোগিতা হলে যেকোনো মুহূর্তে বড় স্থাপনা ধসে পড়া বা ঝুঁকিতে পড়ার তীব্র আশঙ্কা থাকে।’

সরেজমিন দেখা গেছে, মুহুরী স্লুইসগেটের দক্ষিণে থাক খোয়াজের লামছি এলাকায় আধা কিলোমিটার জুড়ে কমপক্ষে ১০টি ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছিল বালু। আছে একাধিক বাল্কহেড। এসব বাল্কহেডে বালু জমিয়ে পরে বালুমহালের স্তূপে জড়ো করা হচ্ছে। সেখান থেকে পিকআপ ভ্যান ও ট্রাকে পাঠানো হয় বিভিন্ন গন্তব্যে।

সর্বশেষ ২০২৩ সালে মেসার্স রানা এন্টারপ্রাইজ মুহুরী প্রকল্পের দক্ষিণে বালুরঘাট ইজারা নেয় বার্ষিক ৭৫ লাখ টাকায়। এ হিসাবে প্রতি ফুট বালুর ইজারা মূল্য ৫ থেকে ৬ টাকা। যদিও ২০২৪ সাল থেকে বন্ধ ইজারা।

বালু উত্তোলনকারীদের ভাষ্য, মুহুরী প্রজেক্ট এলাকায় যেসব বালু তোলা হচ্ছে, তার প্রতি ফুটে খরচ গড়ে ১৫ থেকে ১৮ টাকা। বিক্রি ২৫ থেকে ৩০ টাকা। ১০০ ফুটের পিকআপ ভ্যানে ভরে দিলে নেওয়া হয় ৩ হাজার টাকা। প্রতিদিন তোলা যায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার ফুট বালু।

ঝুঁকিতে বায়ুবিদ্যুৎ প্রকল্পের ৪ টাওয়ার: শুধু মুহুরী রেগুলেটর নয়। ইজারাবিহীন বালু উত্তোলনে ঝুঁকিতে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্পের ৪ টাওয়ার। ২০০৩ সালে নেবুলা টেকনো সলিউশন নামে একটি প্রতিষ্ঠান সমুদ্রপাড়ের বাতাস কাজে লাগিয়ে প্রকল্পটি স্থাপন করে। বর্তমানে এটি বন্ধ। তবে যেকোনো সময় প্রকল্পের টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

বালুমহাল ঘুরে দেখা গেল, প্রতিনিয়ত ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে মুহুরী রেগুলেটর থেকে বায়ুবিদ্যুতের আরসিসি ঢালাই সড়কটি প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে।

অভিযোগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানেন এবং রাজস্ব ফাঁকি দেওয়ার কৌশল থেকে তারাও সুবিধাভোগী। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা জানালেন, ‘ওই এলাকায় কোনো বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়নি। প্রশাসন এই বালু লুটেরাদের বিরুদ্ধে সবসময় অভিযান পরিচালনা করে।’

প্রশ্ন হলো, অভিযান পরিচালনা করা হলে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন অসংখ্য পিকআপ ভ্যানে বালু যাচ্ছে কীভাবে?

আগে ছিল আ.লীগের দখলে, এখন বিএনপির: প্রত্যক্ষদর্শীরা বলছেন, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা তাজুল ইসলাম ওরফে তাজু মেম্বার, যুবদল নেতা আলাউদ্দিন মিন্টু, সোনাপুর এলাকার যুবদল নেতা এনামুল হক শাহীনের নেতৃত্বে ২৫-৩০ সদস্যের দল এসব ঘাট থেকে বালু তুলছেন। কেউ কেউ এ সিন্ডিকেটের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াও জড়িত দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করছেন খুরশিদ আলম। তিনি বলছেন, ‘এখানে আমার কোনো অংশীদারত্ব নেই। আমি এর সঙ্গে জড়িত নই।’ তবে তিনি বিএনপি নেতা সোহেল ও যুবদলের মিন্টু বালু ব্যবসায় জড়িত থাকার কথা জানান।

বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের ভাষ্য, ‘এখানে কয়েকটি ঘাট ও স্তূপ আছে। এগুলোর মধ্যে একটির দায়িত্বে আমি আছি। বায়ুবিদ্যুৎ প্রকল্প এলাকায় দুই নম্বর টাওয়ারের নিচের ঘাটটি আমার নিয়ন্ত্রণে।’

অন্যদিকে সাজল হক সোহেল মন্তব্য করেন, ‘আমরা কুমিরা থেকে বালু এনে এখানে বিক্রি করি। এখানে কাদা ওঠে। তাই সবসময় বালু পাওয়া যায় না।’

এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, আগে এসব ঘাট আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। এখন পুরো এলাকা বিএনপির লোকজনের দখলে।

তাদের মতে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ঘাট দখল করেন সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজীর সোনাপুর ইউনিয়নের বাসিন্দা রহিম উল্লাহ। ২০১৪ সালে তিনি ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হলে তার দখলদারিত্ব আরও পোক্ত হয়। কিন্তু তিন বছরের মাথায় রহিমকে হটিয়ে ঘাট দখল করে নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম খোকন। তবে তিনিও বেশিদিন ধরে রাখতে পারেননি।

২০১৮ সালে এসব ঘাট দখল করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন। তিনি বর্তমানে আলোচিত নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে দিনযাপন করছেন। অন্তর্বর্তী সরকারের সময় বালু উত্তোলনের বিষয়টি অনেকটা বন্ধ ছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর চিত্র বদলে যায়। বালু উত্তোলনের স্পট দখলে নিয়ে নেন বিএনপি নেতারা।

ফেনী নদীঅবৈধ বালু উত্তোলনবালুমহাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর