Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টিকা হামের, ব্যানার কোভিডের: কুষ্টিয়ায় বিভ্রান্তি

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:৫৯
টিকা হামের, ব্যানার কোভিডের: কুষ্টিয়ায় বিভ্রান্তি

টিকা হামের, ব্যানার কোভিডের: কুষ্টিয়ায় বিভ্রান্তি

কুষ্টিয়ায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঘটেছে অব্যবস্থাপনার ঘটনা। শিশুদের হামের টিকা দেওয়ার আয়োজনের মধ্যেই ভুল করে টাঙানো হয় কোভিড-১৯ সংক্রান্ত পুরনো একটি ব্যানার। যা উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তৈরি করে বিভ্রান্তি।

আজ সোমবার সকাল ৯টার দিকে এ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল কুষ্টিয়া পৌরসভার ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু উদ্বোধনের আগেই দেখা যায়, টিকাদান কেন্দ্রের দেয়ালে ঝুলছে করোনাকালীন একটি ব্যানার। হামের টিকার পরিবর্তে কোভিড-১৯-এর ব্যানার দেখে হয়ে পড়েন অনেকেই আতঙ্কিত এবং কেউ কেউ ফিরে যান টিকা না নিয়েই।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন এমন, স্বাস্থ্য বিভাগের মতো দায়িত্বশীল একটি সংস্থার এমন ভুল কীভাবে ঘটে? একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তদারকি নিয়েও ওঠে প্রশ্ন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাড়ে ৯টার দিকে তড়িঘড়ি করে ভুল ব্যানারটি সরিয়ে টাঙানো হয় সঠিক ব্যানার। তবে এই স্বল্প সময়ের বিভ্রান্তিতেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো আয়োজনের।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভুলের দায় স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ কামাল হোসেন বলেছেন, তাড়াহুড়োর কারণে একজন স্বাস্থ্যকর্মী ভুলবশত নিয়ে এসেছিলেন পুরনো ব্যানার। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার তদন্তে ইতোমধ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

ভবিষ্যতে এ ধরনের অপেশাদার ভুল এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

কুষ্টিয়াহামের টিকাকোভিড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise