করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্ব জুড়ে মানুষের গড় আয়ু প্রায় আগের অবস্থায় ফিরেছে। তবে শুধু বেশিদিন বাঁচাই নয়, সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে বিশ্ব। এদিকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের নাগরিকদের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখনো বেশি। প্রায় ৭৩ বছর।ডব্লিউএইচওর ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’ অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে গড় আয়ু বেড়ে ৭৩.৩ বছরে দাঁড়িয়েছে। মহামারী শুরুর আগের বছর ২০১৯ সালে এটি ছিল ৭৩.৪ বছর।জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, সুস্থভাবে বেঁচে থাকার গড় আয়ু আরও ধীরে পুনরুদ্ধার হয়...