Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিআইডিএস

অনলাইনে এক পদের বিপরীতে চাকরি প্রার্থী বেড়ে ২৮৭ জন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:১৮
অনলাইনে এক পদের বিপরীতে চাকরি প্রার্থী বেড়ে ২৮৭ জন

সংগৃহীত ছবি

কোভিডের পর বেড়েছে চাকরি প্রার্থী, আর কমেছে পদের সংখ্যা। ফলে বেড়েছে চাকরির বাজারের প্রতিযোগিতা। করোনা মহামারির আগে অনলাইনে একটি পদের বিপরীতে প্রার্থী ছিল ১৭৩ জন। কিন্তু কোভিডের পর নেটি বেড়ে হয়েছে ২৮৭ জন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণায় বিষয়টি তুলে ধরা হয়েছে।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে সংস্থাটির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়।

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে গবেষণার পত্রটি উপন্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড.অতনি রব্বানী।

প্রতিবরদনে বলা হয়েছে, করোনা মহামারির পর সংকটময় সময় পার করেছে শ্রমবাজার। এই সংকট আরও প্রকট হয়েছে ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর। দিন যত গড়াচ্ছে কঠিন হচ্ছে চাকরি পাওয়া। এখন অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা গতি ফিরলেও নতুন কর্মসংস্থান তেমন হয়নি। কিন্তু বাড়ছে চাকরিপ্রার্থীর সংখ্যা। এ অবস্থায় চাকরির বাজরে চলছে তুমুল প্রতিযোগিতা।

বিআইডিএসের সাম্প্রতিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৫৪৭ সপ্তাহের তথ্যের ভিত্তিতে। গবেষণায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে চাকরির বিজ্ঞাপন, শূন্য পদের সংখ্যা, আবেদনের হার এবং শ্রমবাজারের সংকোচনের মতো বিষয়। গুরুত্ব দেওয়া হয়েছে করোনার মহামারির মতো আকস্মিক সংকট এবং বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের পরিবর্তনের মতো ধীরগতির নীতিমালার প্রভাবকে। শের সবচেয়ে বড় অনলাইন চাকরির পোর্টালের তথ্যের ভিত্তিতে শ্রমবাজারের চাহিদা-জোগানের অবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক ধাক্কার প্রভাব’ শীর্ষক ওই গবেষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

আগামীতে কমবে হজের ব্যয়: বিমান প্রতিমন্ত্রী

৩০ জুলাই ২০২৬

সেমিনারে বলা হয়, করোনা মহামারি নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত লকডাউন কার্যকর হওয়ায় চাকরির বাজারে ভয়াবহ ধস নামে। ওই সময় চাকরির বিজ্ঞাপন ৭০ দশমিক ২ শতাংশ এবং শূন্য পদের সংখ্যা ৭৫ দশমিক ২ শতাংশ কমে যায়। বিপরীতে আবেদনের হার কমে মাত্র ৫৯ দশমিক ১ শতাংশ। ফলে প্রতিটি পদের বিপরীতে আবেদনের সংখ্যা দাঁড়ায় ২৮৭ শতাংশ, যা এই গবেষণার পুরো সময়ের মধ্যে সর্বোচ্চ।

শ্রমবাজারে অস্বাভাবিক অবস্থা দীর্ঘ সময় ধরে বজায় ছিল উল্লেখ করে বিআইডিএস জানিয়েছে, লকডাউনের প্রথম সপ্তাহে এটি প্রত্যাশিত মাত্রার চেয়ে ১৩ দশমিক ৯ শতাংশ বেশি ছিল। আর তিন মাস পর তা ২৯ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যায়। চাকরির বাজার স্বাভাবিক হতে প্রায় ৪১ সপ্তাহ লাগে।

সভাপতির বক্তব্যে ড. এনামুল হক বললেন, শুধু করোনার প্রভাব দেখানো হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধও কর্মের বাজারে প্রভাব ফলেছে। সেটি এবং পরে বাংলাদেশের গণঅভ্যুত্থানসহ পটপরিবর্তনের প্রভাব দেখা গেলে ভালো হতো।

বিআইডিএসকোভিডচাকরিপদসংখ্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের