Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোরখা পরে এসে ৫ নিরাপত্তাকর্মীকে বেঁধে ইউরো গ্যাস কারখানায় ডাকাতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৮:১৯
শেয়ার করুন:
বোরখা পরে এসে ৫ নিরাপত্তাকর্মীকে বেঁধে ইউরো গ্যাস কারখানায় ডাকাতি

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় দুই থেকে আড়াই টন তামার তার লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তামার তারের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, বোরখা পরা ১০ থেকে ১২ জনের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। প্রথমে তারা দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। পরে কারখানার অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও তামার তার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার মাত্র দুই রাত আগে একই এলাকার জেএমআই এলপিজি কারখানা থেকেও বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানে চুরি ও ডাকাতির ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুরি-ডাকাতির ঘটনা এখন শুধু শিল্পকারখানায় সীমাবদ্ধ নেই। বিভিন্ন বসতবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার, কৃষিজমির ফসল ও শাকসবজিও চুরি হচ্ছে। এসব ঘটনায় স্থানীয় চোরচক্রের পাশাপাশি মাদকসেবী, জুয়াড়ি ও বাইরের এলাকার অপরাধীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

শিল্পকারখানায় নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে সংঘবদ্ধ একটি দল ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ধারাবাহিক এসব ঘটনায় রাতের নিরাপত্তা ও পুলিশি নজরদারি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পর শিল্প পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ইউরো গ্যাস কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক তোহিদ মুঠোফোনে বললেন, রাতে কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ দিতে তিনি থানায় এসেছেন। বিস্তারিত পরে জানাবেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বললেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চার থেকে পাঁচজনকে বোরখা পরা অবস্থায় দেখা গেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রায় দুই থেকে আড়াই টন তামার তার, যার বাজারমূল্য ২০ লাখ টাকা, এবং নগদ পাঁচ লাখ টাকা লুট হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিল্পাঞ্চলে ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ চান তারা।

ডাকাতিসীতাকুণ্ডইউরো গ্যাস কারখানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত