Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দুই বছর ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ৮ হাজার মানুষ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:৪৪
দুই বছর ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ৮ হাজার মানুষ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কমিউনিটি ক্লিনিক প্রায় দুই বছর ধরে কার্যত বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ৮ হাজার মানুষ। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বিউটি খাতুন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ক্লিনিকটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে শুধু শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনার সময় ক্লিনিকটি খোলা হয়। বাকি সময় তালাবদ্ধ থাকায় সেবা নিতে আসা মানুষদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিউটি খাতুন চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে তিনি কর্মস্থলেও অনুপস্থিত।

২০০০ সালে প্রতিষ্ঠিত তারাকান্দি কমিউনিটি ক্লিনিকের সেবার ওপর নির্ভরশীল তারাকান্দি, চরপাড়া, কান্দারপাড়া, পোগলদিঘা ও রামচন্দ্রখালীসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ক্লিনিকটিতে নারীদের গর্ভকালীন ও প্রসবকালীন সেবা, শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর ধরে এসব কার্যক্রম বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ দেখা যায়। এ সময় সেবা না পেয়ে ফিরে যাচ্ছিলেন তারাকান্দি গ্রামের বাসিন্দা লিজা আক্তার (৩০)।

আরও পড়ুন

সীমান্ত পেরিয়ে বিয়ানীবাজারে যেভাবে ঢুকছে ইয়াবা!

১৭ জুন ২০২৬


তিনি বললেন, “আগে আমরা এখান থেকে বিনামূল্যে ঔষধ পেতাম। প্রায় দুই বৎসর যাবৎ ক্লিনিকটি বন্ধ থাকায় আমরা ঔষধ পাচ্ছি না। আমরা দ্রুত ক্লিনিকটি খোলা দেখতে চাই।”

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক (৬০) অভিযোগ করে বললেন, “দীর্ঘ দিন যাবৎ ক্লিনিকটি বন্ধ। আমরা ঠিকমত ঔষধপত্র পাই না। হে মেয়াপুনাই কুনু গেছেগা তা কবার পামুনা। হে খালি ট্যাহা পয়সা খাইয়া কাগরে কাগরে বলে চাকরি দেয়।”

আরেক বাসিন্দা সোলায়মান (৫১) মন্তব্য করেন, “টাকা পয়সা আত্মসাৎ করে মানুষের কাছ থেকে পলায়ছে। মানুষরে চাকরি দেবার কথা কয়ে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে ক্লিনিকটি বন্ধ করে দিছে। আমরা কোন ঔষধপত্র পাচ্ছি না। আমাদের কওয়ার মানুষ নাই। দ্রুত ক্লিনিকটি আমরা খোলা দেখতে চাই।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, কোনো কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার না থাকলে সেখানে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীদের সপ্তাহে ছয় দিন দায়িত্ব পালনের কথা। তবে তারাকান্দি কমিউনিটি ক্লিনিকে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বিউটি খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

হানিমুনে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

১৭ জুন ২০২৬

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলছেন “প্রায় এক বছর ধরে তার বেতন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলছেন, “স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকটি চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise