Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেচ মৌসুমে তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
সেচ মৌসুমে তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরা

জ্বালানি সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ঝিনাইদহের বোরো কৃষকেরা। বর্তমানে সেচ মৌসুম চলছে। এ সময় সেচ দিতে না পারলে বন্ধ হয়ে যাবে ধানের আবাদ। ফলে চিন্তিত হয়ে পড়েছেন সেচযন্ত্রের মালিকরা।


কৃষক রবিউল ও করিম উদ্দিন অভিযোগ করলেন, সেচযন্ত্র চালাতে প্রয়োজন হয় ডিজেলের। কিন্তু চাহিদা মোতাবেক পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। যার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। করিম বলছেন, ‘সেচ দিতে না পারলে ধান গাছ শুকিয়ে যাবে, থোড় বের হবে না। ফলে পোকা মাকড়ের আক্রমণের আংশকা রয়েছে,’ 


দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। বলছেন, তা না হলে ফলন অর্ধেকে কমে আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর মতে, বাংলাদেশে ডিসেম্বর থেকে মে পর্যন্ত কৃষি সেচ মৌসুম। কৃষি বিভাগের তথ্যমতে, এ জেলাতে ৯০ হাজার ২ শত ৮০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে।


ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ মাসউদ জানান, ‘তেলের ডিপো থেকে সরবরাহ কম থাকার কারণে সংকট থেকেই যাচ্ছে। তেলের সংকট দুর করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

ঝিনাইদহবোরো মৌসুমবোরো ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: