Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছাত্রলীগের ‘গোপন বৈঠক’ থেকে পুলিশ হেফাজতে ববির ৪ ছাত্র

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০১
ছাত্রলীগের ‘গোপন বৈঠক’ থেকে পুলিশ হেফাজতে ববির ৪ ছাত্র

ছবিঃ আগামীর সময়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের অভিযোগে ৪ জনকে পু‌লি‌শে সোপর্দ করেছে ব‌রিশাল বিশ্ববিদ‌্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা‌।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত সা‌ড়ে ১১টার দিকে বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডে রূপাতলী হাউজিংয়ের ছায়া নিকেতন ভব‌নের এক‌টি ফ্লাট বাসা থে‌কে তাদের হেফাজতে নেয় পুলিশ।

আটকরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহামুদুল হাসান তমাল, একই বিভাগের সাবেক শিক্ষার্থী আদনান খান ইমন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মইদুর রহমান বাকী এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান রনি। তাদের মধ্যে মইদুর রহমান বাকী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে মাহামুদুল হাসান তমাল বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

ছাত্রদল নেতাকর্মী‌দের অভিযোগ, ওই ফ্ল্যাটে আদনান খান ইমন ও মাহামুদুল হাসান তমালের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। খবর পেয়ে তারা বাসাটি ঘিরে ফেলেন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে তল্লাশি চালিয়ে ৪ জনকে আটক করে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, ‘ছাত্রলীগের সাবেক নেতারা আবারও ক্যাম্পাসে প্রভাব বিস্তারের লক্ষ্যে গোপনে একত্রিত হচ্ছিলেন। এ ছাড়া স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ওই বাসায় মাদক সেবন ও ব্যবসার অভিযোগও রয়েছে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে মাহামুদুল হাসান তমাল বলেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা চাঁদাবাজির  উদ্দেশে বাসায় আসে। তিনি বাধা দিলে তারা উল্টো তাদের বিরুদ্ধে মব তৈরি করে। একইসঙ্গে মইদুর রহমান বাকী দাবি করেন, তিনি এক বছর আগেই ছাত্রলীগের রাজনীতি ছেড়েছেন এবং ওই বৈঠকটি ছিল সাধারণ আড্ডা ও ক্যাম্পাস-সংক্রান্ত আলোচনা।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জীব কুমার নাথ জানান, ৪ জনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকবরিশাল বিশ্ববিদ্যালয়পুলিশ হেফাজতগোপন বৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা