Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সাংবাদিক রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২২:৫৮
সাংবাদিক রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা

সংগৃহীত ছবি

যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার গোলাম রাব্বানীর বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে রাজশাহীর চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে বুধবার (৪ মার্চ) মামলাটি প্রাথমিক তদন্ত শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভুগী নারী গোলাম রাব্বানীর স্কাই বাংলা নেট অনলাইন নিউজ পোর্টালে স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ৪ জুলাই দুপুর ১২টায় রাব্বানী অফিসের কাজের নামে ভুক্তভোগীকে স্কাই বাংলার অফিসে ডেকে পাঠায়। ভুক্তভুগী দুপুর সাড়ে ১২টার দিকে অফিসে পৌঁছালে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায় রাব্বানী। পরে কোনোক্রমে অফিস থেকে বেরিয়ে চাকুরী ছেড়ে দেন ভুক্তভোগী।

পরবর্তীতে এ ঘটনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে গোলাম রব্বারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পাশাপাশি ঘটনাটি সহকর্মী ও বন্ধুবান্ধবদের খুলে বলেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দেওয়ার পর থেকে রাব্বানী ভুক্তভুগী নারীকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিকার না পেয়ে রাব্বানীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন ভুক্তভোগী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম রাব্বানীকে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলছিলেন, ‘তারা মামলায় যে তারিখ উল্লেখ করেছে সেটি হলো-২০২৫ সালের ০৪ জুলাই। আর মামলা করেছে গতকাল (মঙ্গলবার)। এটি যে ষড়যন্ত্র তা বলার অপেক্ষা রাখে না। অথচ ২০২৪ সালের ৪ জুলাই আমি ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশনে আমার শ্বাশুড়িকে নিয়ে সিসিইউতে ছিলাম। ওই দিনের সিসিটিভি ফুটেজ খোঁজ নিলেই পাওয়া যাবে যে, আমি সেদিন ওখানে ছিলাম কিনা।’


মাছরাঙ্গা টেলিভিশনসাংবাদিকরাজশাহীগোলাম রাব্বানী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise