Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড্রামে ভাসছিল মাছি, তার মধ্যেই ছানা তৈরি

  • পদ্মা থেকে অবৈধভাবে তুলছিলেন বালু ও মাটি
  • দুই অপরাধে জরিমানা ২ লাখ ৭৫ হাজার
কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৫
ড্রামে ভাসছিল মাছি, তার মধ্যেই ছানা তৈরি

ছানা তৈরির ড্রামে ভাসছে মাছি। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদন এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে রবিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।

অভিযানে রবিউল ইসলামের ছানা তৈরির কারখানায় গিয়ে প্রশাসন দেখতে পায়, বৈধ অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। দুধ সংরক্ষণের ড্রামে মাছি ভাসছিল এবং স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সেখানে উৎপাদিত ছানা বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছিল বলে জানায় প্রশাসন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রবিউল ইসলামকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়। দুই অপরাধে তাকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

রাত সাড়ে ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বৈধ কাগজপত্রহীন নোংরা পরিবেশে ছানা তৈরি এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোটিই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের দাবি, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কুষ্টিয়াঅস্বাস্থ্যকরপরিবেশজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise