Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড. খন্দকার মারুফ

অপরাধ দমনে গাফিলতি বরদাশত করা হবে না

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:০৬
অপরাধ দমনে গাফিলতি বরদাশত করা হবে না

ছবি: আগামীর সময়

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

প্রশাসনের উদ্দেশে সতর্ক করে বলেছেন, আইনের ফাঁকফোকরে কোনো দুর্ধর্ষ অপরাধী যেন ধরাছোঁয়ার বাইরে যেতে না পারে, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে জনগণের কাছে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

আজ বুধবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

ড. খন্দকার মারুফ হোসেন উল্লেখ করেন, মেঘনা নদীতে বালু দস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য।

অপরাধীর কোনো দল বা আদর্শ নেই, তাদের একমাত্র পরিচয় অপরাধী। তাই যে দলেরই হোক না কেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ড. খন্দকার মারুফ।

মেঘনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম. এম. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীনসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা।

সভা শেষে ড. খন্দকার মারুফ হোসেন গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর গ্রাম পরিদর্শন করেন। সম্প্রতি সেখানে সন্ত্রাসী হামলায় নিহত গৃহবধূ কোহিনূর বেগমের (৪৫) পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

গাফিলতিবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: