Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

জামালপুর

ডোবায় বিপুল সরকারি ওষুধ, তদন্ত কমিটি

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:২৪
ডোবায় বিপুল সরকারি ওষুধ, তদন্ত কমিটি

ওষুধের গায়ে ‘সরকারি সরবরাহ’ লেখা রয়েছে।

ইসলামপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের অদূরে একটি ডোবায় এসব ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ওষুধের গায়ে ‘সরকারি সরবরাহ’ লেখা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ক্লিনিকটিতে ওষুধ সংকট থাকলেও এভাবে ওষুধ ফেলে দেওয়ার ঘটনা তাদের বিস্মিত করেছে।

সরেজমিনে দেখা গেছে, কুলকান্দী-বেলগাছা সড়কের পাশে অবস্থিত ধনতলা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশে একটি ডোবায় পানির ওপর ও কাদার মধ্যে ছড়িয়ে রয়েছে বিপুল ওষুধ।

ধনতলা গ্রামের বাসিন্দা আব্দুল করিম জানান, প্রায় দুই বছর ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ছিল। ওষুধ চাইলে না থাকার কথা বলা হতো। এখন ডোবায় ওষুধ পড়ে থাকতে দেখে তারা হতবাক।


আরও পড়ুন

ডোবার পানিতে ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ

০১ মে ২০২৬

একই গ্রামের মুঞ্জুরুল হক বলেছেন, সরকারি ওষুধ কারা এবং কেন এখানে ফেলেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।


তবে বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানান ধনতলা কমিউনিটি ক্লিনিকের অতিরিক্ত দায়িত্বে থাকা চরমুন্নিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মিস্টার। তিনি জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ছিল। ডোবায় ওষুধ ফেলার বিষয়ে তার কিছু জানা নেই।


পরিবারকল্যাণ সহকারী মোছা. রনি বেগম ও স্বাস্থ্য সহকারী শারমীন জান্নাত জানান, তারা নিয়ম অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছেন। ডোবায় পাওয়া ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ বলে মনে হয়েছে। তবে এগুলো ওই ক্লিনিকের জন্য বরাদ্দ ছিল কি না, তা নিশ্চিত নন তারা।


‘বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না’, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের।



ওষুধজামালপুর
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise