Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রকৃতির টানে ঈদে পর্যটকদের ডাকছে কমলগঞ্জ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৯:১৯
প্রকৃতির টানে ঈদে পর্যটকদের ডাকছে কমলগঞ্জ

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহার ছুটি মানেই পরিবার-পরিজন নিয়ে একটু স্বস্তির সময়। ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ। আর সেই সুযোগকে আরও রঙিন করে তুলতে ভ্রমণপিপাসুদের ডাকছে মৌলভীবাজারের কমলগঞ্জ। সবুজে ঘেরা চা-বাগান, অরণ্যের নিস্তব্ধতা, হাওরের বিস্তৃত জলরাশি আর পাহাড়ি ঝরনার সৌন্দর্যে সাজানো এই জনপদ এখন ঈদের পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত।

ঈদকে সামনে রেখে কমলগঞ্জের বিভিন্ন রিসোর্ট, কটেজ ও গেস্টহাউসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের জন্য সাজানো হয়েছে বিশেষ ছাড়ের প্যাকেজ। অনেক প্রতিষ্ঠানে ইতোমধ্যে আগাম বুকিং শুরু হয়েছে। আর দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বুকিংয়ের চাপ।

পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অনেক মানুষ শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান। সেই চাহিদার কথা মাথায় রেখে রিসোর্ট ও কটেজগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং অতিথি সেবার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য প্রস্তুত রাখা হয়েছে চান্দের গাড়ি (জিপ) ও অন্যান্য পরিবহন ব্যবস্থাও।

অরণ্য নিবাস ইকো রিসোর্টের সহ-ব্যবস্থাপনা পরিচালক এহসান কবির সবুজ জানান, ঈদ উপলক্ষে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। ঈদের আগেই শতভাগ বুকিং সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

প্রতিবছরের মতো এবারও কমলগঞ্জ ও পার্শ্ববর্তী শ্রীমঙ্গলে পর্যটকদের ব্যাপক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চল হিসেবে এই এলাকাগুলোর পরিচিতি বহুদিনের। উঁচুনিচু চা-বাগান, কুয়াশা ঢাকা সবুজ পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের বারবার টেনে আনে এখানে।

কমলগঞ্জে ঘুরতে এসে পর্যটকরা দেখতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য। হাকালুকি ও হাইল হাওরের নয়নাভিরাম দৃশ্য, মাধবপুর লেকের শান্ত জলরাশি কিংবা হামহাম জলপ্রপাতের দুরন্ত সৌন্দর্য। এছাড়া বাইক্কা বিল, রাবার বাগান, আনারস ও লেবু বাগান, দার্জিলিং টিলা, খাসিয়াপুঞ্জি, মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ জানান, ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী। ২৮ থেকে ৩১ মে পর্যন্ত বিভিন্ন হোটেল ও রিসোর্টে বুকিং চলছে। পর্যটকদের আকৃষ্ট করতে অনেক প্রতিষ্ঠান ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও দিচ্ছে।

শুধু আনন্দ নয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়েও রয়েছে বিশেষ গুরুত্ব। ট্যুরিস্ট পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসন, র‌্যাব এবং বিজিবি সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঈদের ছুটি উপভোগ করতে পারেন। সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও কাজ করবে ট্যুরিস্ট পুলিশ।

যারা ঈদের ছুটিতে প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, শহরের কংক্রিটের দেয়াল ছেড়ে সবুজের মাঝে কিছুটা প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য কমলগঞ্জ হতে পারে আদর্শ গন্তব্য। চা-বাগানের আঁকাবাঁকা পথ, অরণ্যের শীতল ছায়া আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে বলছে—এই ঈদে চলে আসুন কমলগঞ্জে।

কমলগঞ্জপ্রকৃতিপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা