Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দারিদ্র্যে বন্দি জোড়া লাগা দুই শিশুর স্বাভাবিক জীবন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৭:১৩
দারিদ্র্যে বন্দি জোড়া লাগা দুই শিশুর স্বাভাবিক জীবন

বাবার কোলে জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুম— আগামীর সময়

জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে জোড়া লেগে আছে  যমজ কন্যা— জয়নব ও উম্মে কুলসুম। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনের সুযোগ তৈরি করা সম্ভব। কিন্তু কুষ্টিয়ার দৌলতপুরের দরিদ্র এই পরিবারের পক্ষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে নির্ধারিত সময়েও শিশু দুটিকে ঢাকায় নেওয়া যায়নি। দুই শিশুর স্বাভাবিক জীবনের স্বপ্ন এখন থমকে আছে দারিদ্র্যের কাছে; অসহায় পরিবারটি তাকিয়ে আছে সরকার ও সমাজের বিত্তবান মানবিক মানুষের সহায়তার দিকে।

দূর থেকে দেখলে যে কেউ মনে করবেন সাধারণ দুটি কন্যাশিশু। কিন্তু কাছে গেলেই চোখে পড়ে এক অস্বাভাবিক চিত্র— বুক থেকে পেট পর্যন্ত তাদের শরীর অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে লেগে আছে। গত ৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় জয়নব ও উম্মে কুলসুমের। জন্ম থেকেই তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নড়াচড়া, এমনকি প্রতিটি কান্না যেন একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। একজন কেঁদে উঠলে অন্যজনও কাঁদতে শুরু করে, আর একজন একটু নড়াচড়া করলে অন্যজন ব্যথায় কুঁকড়ে যায়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় গরু জমির শসা খাওয়ায় সংঘর্ষ, একজন নিহত

০১ আগস্ট ২০২৬

শিশুদের পরিবার জানিয়েছে, চিকিৎসকরা আশা দিয়েছেন, অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে সম্পূর্ণভাবে আলাদা করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন একাধিক জটিল পরীক্ষা-নিরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত সঠিক চিকিৎসা। জন্মের তিন মাস পার হওয়ার পরে তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আর্থিক অভাবের কারণে এখন পর্যন্ত তাদের ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।

শিশুদের বাবা নাহিদ হাসান জানালেন, তিনি একসময় রাজধানীতে পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বর্তমানে স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন। প্রতি মাসে তার সামান্য ৯ থেকে ১০ হাজার টাকা আয় দিয়েই কোনোমতে সংসার চালাতে হয়। এর মধ্যে শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এরই মধ্যে ঋণের বোঝা অনেক বেড়ে গেছে।

নাহিদ হাসান কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘ডাক্তাররা আশা দিয়েছেন যে আমার মেয়েদের আলাদা করা সম্ভব। কিন্তু সেই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার একদমই নেই। এখন তাদের দুধ কেনার টাকাই জোগাড় করতে হিমশিম খাচ্ছি।’

মা সানজিদা আক্তারও এই কঠিন পরিস্থিতিতে দিশাহারা। তিনি বলেছেন, ‘ওদের আলাদাভাবে কোলে নেওয়া যায় না। একজন একটু নড়লে অন্যজন কষ্ট পায়। চিকিৎসার জন্য নিয়মিত ঢাকায় যেতে হবে, কিন্তু যাতায়াত ও পরীক্ষার খরচ জোগানোর সামর্থ্য আমাদের নেই।’

স্থানীয় চিকিৎসকদের মতে, জোড়া লাগা যমজ শিশু জন্ম নেওয়া অত্যন্ত বিরল একটি জন্মগত অবস্থা। আধুনিক চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও এর জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি, একটি অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে।


আরও পড়ুন

রংপুরে চালু হচ্ছে ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল

০১ আগস্ট ২০২৬

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেছেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত পরবর্তী চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। যথাসময়ে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকলে শিশু দুটির সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা অনেক উজ্জ্বল হবে।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, ‘শিশু দুটির চিকিৎসায় উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় অনুদানসহ প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও আমরা কাজ করছি।’

দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের এখন একটাই স্বপ্ন। জয়নব ও উম্মে কুলসুম একদিন আলাদা দুটি স্বাভাবিক জীবন পাবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের মানবিক সহযোগিতা ও সহানুভূতিই হতে পারে তাদের নতুন জীবনের সবচেয়ে বড় আশার আলো।


কুষ্টিয়াদৌলতপুরজোড়া লাগা শিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা