জন্মের পর থেকেই বুক থেকে পেট পর্যন্ত একে অপরের সঙ্গে জোড়া লেগে আছে যমজ কন্যা— জয়নব ও উম্মে কুলসুম। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করে স্বাভাবিক জীবনের সুযোগ তৈরি করা সম্ভব। কিন্তু কুষ্টিয়ার দৌলতপুরের দরিদ্র এই পরিবারের পক্ষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে নির্ধারিত সময়েও শিশু দুটিকে ঢাকায় নেওয়া যায়নি। দুই শিশুর স্বাভাবিক জীবনের স্বপ্ন এখন থমকে আছে দারিদ্র্যের কাছে; অসহায় পরিবারটি তাকিয়ে আছে সরকার ও সমাজের বিত্তবান মানবিক মানুষের...