Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জালিয়াতির অভিযোগে আব্দুল গণি কলেজের সভাপতি বরখাস্ত, দায়িত্বে ইউএনও

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:৫২
জালিয়াতির অভিযোগে আব্দুল গণি কলেজের সভাপতি বরখাস্ত, দায়িত্বে ইউএনও

শাহিনুর রহমানকে মাস্টার্সের সনদ জালিয়াতির অভিযোগে বরখাস্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল গণি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শাহিনুর রহমানকে মাস্টার্সের সনদ জালিয়াতির অভিযোগে বরখাস্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্তে তার দাখিল করা সনদের আইনগত বৈধতা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে কলেজটির সভাপতির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতার প্রভাব খাটিয়ে জাল মাস্টার্স সনদ ব্যবহার করে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ লাভের অভিযোগ ওঠে শাহিনুর রহমানের বিরুদ্ধে। অভিযোগের পর গত বছরের ২১ জুলাই বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার শিক্ষাগত সনদ যাচাইয়ের জন্য ইউজিসি পাঠান।

আরও পড়ুন

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৭ জুলাই ২০২৬

চলতি বছরের ৬ জানুয়ারি ইউজিসি তদন্ত প্রতিবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, শাহিনুর রহমান দাখিল করা ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’র মাস্টার্স সনদটি সঠিক নয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ওই প্রতিষ্ঠানের একাডেমিক সনদের কোনো আইনগত বৈধতা নেই। ইউজিসির এই প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে সভাপতির পদ থেকে বরখাস্ত করে এবং কলেজটির সভাপতির অতিরিক্ত দায়িত্ব বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত করে।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও আব্দুল গণি কলেজে জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে জনবল নিয়োগের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় শাহিনুর রহমান এক মাসের বেশি সময় কারাগারে ছিলেন।

এ বিষয়ে বাঘার ইউএনও শাম্মী আক্তার জানালেন, তার জাল সনদের বিষয়ে স্থানীয় কিছু লোক অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করি। আর তার মাস্টার্সের সনদটি ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’র। পরে এটি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন

জাল সনদে চাকরি নেওয়া সেই ৭৩ শিক্ষকের এমপিও বন্ধের নির্দেশ

১৩ জুন ২০২৬

‘ইউজিসির তদন্তের আলোকে তার জাল সনদের বিষয়টি প্রমাণ হয়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে বরখাস্তের একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে সভাপতির দায়িত্ব আমাকে (ইউএনও) দেওয়া হয়েছে’— যোগ করেন ইউএনও।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই কলেজের গভর্নিং বডির মেয়াদ রয়েছে। চিঠিতে মেয়াদ পর্যন্ত ইউএনও-কে সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই হিসেবে কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব আমি পালন করছি— উল্লেখ করেন শাম্মী আক্তার।

আব্দুল গণি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বললেন, গত বছর মার্চের দিকে আমাকে না জানিয়েই নিয়োগ বাণিজ্য করার উদ্দেশ্যে কলেজের ৮টি পদে কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। পরে স্থানীয় লোকজন এর প্রতিবাদ করে। পরে তারাই মাস্টার্সের সনদ জালের অভিযোগ তুলে ইউএনও বরাবর অভিযোগ করে। এরপর তার সনদ জাল সেটি প্রমাণ হয়।

জানতে চাইলে বরখাস্তকৃত সভাপতি শাহিনুর রহমান পলাশ বললেন, মূলত তাদের টার্গেট ছিল আমাকে অপসারণ করা। মাস্টার্সের সনদ জালের বিষয়টি ভুয়া। আমার বাবা এই কলেজটির প্রতিষ্ঠাতা। কিন্তু তিনি কখনোই এই কলেজের সভাপতির দায়িত্ব নেননি। কিন্তু কলেজটিতে ব্যাপক অনিয়ম ছিল। এজন্য দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু একের পর এক ষড়যন্ত্র করে আমাকে অপসারণ করা হয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়সনদজাল সনদজালিয়াতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise