Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

জাল সনদে চাকরি নেওয়া সেই ৭৩ শিক্ষকের এমপিও বন্ধের নির্দেশ

  • ফেরত দিতে হবে সাড়ে ৫ কোটি টাকা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৯:০৮
জাল সনদে চাকরি নেওয়া সেই ৭৩ শিক্ষকের এমপিও বন্ধের নির্দেশ

সংগৃহীত ছবি

জাল সনদে চাকরি নেওয়া ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া স্কুল-কলেজের ৭৩ শিক্ষক-কর্মচারীর এমপিও বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বেতন ভাতা হিসেবে নেওয়া সাড়ে ৫ কোটি টাকাও ফেরত দিতে হবে এই শিক্ষক-কর্মচারীদের।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক তদন্ত প্রতিবেদনের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৯ মে ‘বনপাড়া স্কুলে ৭৬ শিক্ষকের ৭৩ জনই ‘ভুয়া’ শীর্ষক সংবাদ প্রকাশ করে আগামীর সময়। এর তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট ফাইল তলব করে প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বেতন ভাতা বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বনপাড়া স্কুলে ঘটেছে নজিরবিহীন জালিয়াতি। প্রতিষ্ঠানটির মোট ৭৬ জন শিক্ষকের মধ্যে ৭৩ জনেরই শিক্ষাগত ও শিক্ষক নিবন্ধন সনদ জাল ধরা পড়েছে তদন্তে। এরমধ্যে কলেজে ৬১ জনের সবাই এবং স্কুল শাখার ১৫ জনের মধ্যে ১২ জনই সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি করছেন।

তদন্তে উঠে এসেছে, কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক প্রতিষ্ঠানটিকে একটি পারিবারিক পুনর্বাসন কেন্দ্র বানিয়েছেন। তিনি তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে, বোন, বোনের জামাই, শ্যালকের স্ত্রী, চাচাতো ভাইবোন এবং এমনকি নিজের ব্যক্তিগত গাড়িচালককেও জাল সনদের মাধ্যমে শিক্ষক ও কর্মচারী হিসেবে নিয়োগ দেন। শুধু তা-ই নয়, অধ্যক্ষ ইমদাদ চাকরিতে ঢাকা কলেজের যে স্নাতক সনদ ব্যবহার করেছেন সেটিও অন্য এক শিক্ষার্থীর। এ ছাড়া তার মাস্টার্স সনদটি ‘আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি’ নামের একটি অস্তিত্বহীন ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের।

২০১৪ সালে কলেজের অধ্যক্ষ পদে যোগদানের পরও ২০২৩ সাল পর্যন্ত তিনি আগের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ও ভাতা নিয়মিত তুলেছেন। এই ভুয়া শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৫ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে, যা ফেরত আনার সুপারিশ করেছে ডিআইএ।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানিয়েছেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করে দুটি প্রতিষ্ঠানের জালিয়াতির অকাট্য প্রমাণ পাওয়া গেছে এবং প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

জাল সনদএমপিওবনপাড়া স্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা