Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চকরিয়া

প্রকাশ্যে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৩
শেয়ার করুন:
প্রকাশ্যে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ছবি: আগামীর সময়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্যে তৎপরতা চালিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে ও দুপুরে পৃথকস্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং ঝটিকা মিছিল বের করার ঘটনা ঘটেছে।

এসব কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে একটি ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কেক কাটা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কলিম উল্লাহ কলি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিব হোছাইন, সহসম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা সজীব হোছাইন, নজরুল ইসলাম ও জিয়াবুল করিম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস উল্লাহ উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদেরও সেখানে দেখা যায়।

আরও পড়ুন

উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর

১১ নভেম্বর ২০২৬

এর আগে বুধবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বের করা হয় আরেকটি ঝটিকা মিছিল। উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মঞ্জুর নেতৃত্বে ওই মিছিলে ২০ থেকে ৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন বলে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলার সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী মিছিল বের করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

মিছিলের খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (১৭), পশ্চিম কাহারিয়াঘোনার আরফাত নোমান (১৮) ও খন্দকারপাড়ার বাবু মিয়া (১৭)।

এদিকে নবগঠিত মাতামুহুরী উপজেলা যুবলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে কাইছারের নেতৃত্বে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভিডিওটি মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেছেন, আটক তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোয় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

চকরিয়াযুবলীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ